খেলা

মাহমুদউল্লাহকে মিস করবেন তাওহীদ হৃদয়

  • 4:54 am - March 13, 2025
  • পঠিত হয়েছে:৪৭ বার

জাতীয় দলের জার্সিতে মাহমুদউল্লাহর সঙ্গে খেলেছেন তাওহীদ হৃদয়। ফেসবুক পোস্টে কেউ লিখেছেন ‘লিজেন্ড’, কেউ লিখেছেন ‘মিস করব’। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া মাহমুদউল্লাহকে তার অবদানের জন্য ধন্যবাদ ও শুভকামনা জানিয়েছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক সতীর্থদের অনেকেই। জাতীয় দলে মাহমুদউল্লাহকে সিনিয়র ক্রিকেটার হিসেবে পাওয়ায় হৃদয়ও জানিয়েছেন শুভকামনা।

সেই শুভকামনা-বার্তায় উঠে এসেছে ‘পেইন কিলার’ প্রসঙ্গ। ২০২৩ সালে জাতীয় দলে পা রাখা হৃদয় মাহমুদউল্লাহর অবসর ঘোষণার পর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ছোটবেলায় টিভির সামনে বসে দেখা প্রত্যেকটা ব্রিলিয়ান্ট মুহূর্তের জন্য ধন্যবাদ মাহমুদউল্লাহ রিয়াদ ভাই। সবাই আপনাকে সাইলেন্ট কিলার ডাকলেও, আমাদের বন্ধুমহলে আপনার নাম ছিল পেইন-কিলার। এমন অনেক ম্যাচ আছে যেগুলোর শেষ মুহূর্তের রিলিফ আপনার থেকে উপহার পেয়েছি। হৃদয়ের কথায় স্পষ্ট, ম্যাচের মধ্যে বাংলাদেশ দলকে সংগ্রাম করতে দেখাটা দর্শক হিসেবে হৃদয়ের জন্য ছিল ‘পেইন’, যেখানে থেকে দলকে উদ্ধার করে স্বস্তি এনে দিতেন মাহমুদউল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে ছোট ছোট ইনিংস খেলে দলকে বিপদ থেকে বাঁচিয়েও ব্যাপকভাবে আলোচিত না হওয়ায় মাহমুদউল্লাহকে অনেকে ‘সাইলেন্ট কিলার’ নামে ডাকতেন। তবে হৃদয়ের সংজ্ঞায় ‘সাইলেন্ট কিলার’ মাহমুদউল্লাহ আসলে পেইন-কিলার। তবে ‘পেইন-কিলার’ শব্দটি এত দিন মাহমুদউল্লাহর সমালোচনাতেই বেশি ব্যবহৃত হয়েছে বলে অনেকে এর মধ্যে মজা খুঁজে পাচ্ছেন। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে স্কটল্যান্ডের কাছে হারের পর তুমুল সমালোচিত ছিল বাংলাদেশ ক্রিকেট দল, কড়া প্রতিক্রিয়া শুনিয়েছিলেন তৎকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসানও। এরপর পাপুয়া নিউগিনিকে হারিয়ে বাংলাদেশ দল চূড়ান্ত পর্বে জায়গা করলে সংবাদ সম্মেলনে এসে জমিয়ে রাখা ক্ষোভ উগরে দেন মাহমুদউল্লাহ। তখন টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্বে থাকা মাহমুদউল্লাহ সে দিন বলেছিলেন, ‘সবারই ব্যথা থাকে, কারও অনেক ইনজুরি থাকে ওইগুলা নিয়েই আমরা খেলি। দিনের পর দিন পেইন কিলার খেয়েই আমরা খেলি। হয়তো বিহাইন্ড দা সিন অনেকে এইগুলা জানে না। কাজেই নিবেদন নিয়ে কথা বলা ঠিক না।

এই শাখার আরও খবর

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

মেলবোর্ন, ২১ এপ্রিল- নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দাপুটে জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে ১–১ সমতা ফিরিয়েছে বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৯৮ রানের…

নাহিদের ৫ উইকেট, দুইশর আগেই অলআউট নিউজিল্যান্ড

মেলবোর্ন, ২০ এপ্রিল- মিরপুরে দাপুটে বোলিংয়ে নিউজিল্যান্ডকে দুইশর আগেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ, যেখানে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেন তরুণ পেসার নাহিদ…

নাটকীয় ম্যাচে আর্সেনালকে হারিয়ে এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি

মেলবোর্ন, ২০ এপ্রিল- ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে নতুন মোড় এনে দিল ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে রুদ্ধশ্বাস লড়াইয়ে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে শিরোপার…

চতুর্থবার কোপা দেল রে জিতল রেয়াল সোসিয়েদাদ

মেলবোর্ন, ১৯ এপ্রিল- স্পেনের মর্যাদাপূর্ণ কোপা দেল রে-এর ফাইনালে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে টাইব্রেকারে আতলেতিকো মাদ্রিদ-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রেয়াল সোসিয়েদাদ। নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে…

খর্বশক্তির নিউজিল্যান্ডের কাছেই হেরে গেল বাংলাদেশ

মেলবোর্ন, ১৮ এপ্রিল- মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অপ্রত্যাশিত হারে শুরু করেছে বাংলাদেশ। শীর্ষ বেশ কয়েকজন ক্রিকেটার ছাড়া দল…

ফুটবল বিশ্বকাপের মাঝেই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

মেলবোর্ন, ১৭ এপ্রিল- ফুটবল বিশ্বকাপের সময়েই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে অংশ নিলেও একই সময়ে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au