আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার
ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…
আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের ওপেনার শুভমান গিল। তিনি অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসকে পেছনে ফেলে এ স্বীকৃতি অর্জন করেছেন। ফেব্রুয়ারি মাসে গিল ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন। পাঁচটি ওয়ানডে খেলে তিনি ৪০৬ রান করেছেন, স্ট্রাইক রেট ৯৪.১৯ এবং ব্যাটিং গড় ১০১.৫০। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তার ধারাবাহিক পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। সেই সিরিজে নাগপুরে ৮৭, কটকে ৬০ এবং আহমেদাবাদে ১১২ রান করেছিলেন। শেষ ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে তিনি ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কার জিতেছিলেন।
এরপর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও গিলের ব্যাটিং দাপট অব্যাহত ছিল। দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে অপরাজিত ১০১ রান করে দলকে জেতান তিনি। পাকিস্তানের বিপক্ষে পরবর্তী ম্যাচেও ৪৬ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।টানা তৃতীয় অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার হিসেবে মাসসেরার পুরস্কার জিতলেন কিং। তার আগে জানুয়ারিতে বেথ মুনি ও ডিসেম্বরে অ্যানাবেল সাদারল্যান্ড এই স্বীকৃতি পেয়েছিলেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au