বাংলাদেশ

এক সপ্তাহে ভরিতে প্রায় ২৫ হাজার টাকা কমল স্বর্ণের দাম

  • 12:11 am - March 20, 2026
  • পঠিত হয়েছে:১৮৫ বার
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ মার্চ- দেশে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা গেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি ভরিতে প্রায় ২৫ হাজার টাকা পর্যন্ত কমেছে মূল্যবান এই ধাতুর দাম। সর্বশেষ দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।

বাজুসের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরি প্রতি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১১ মার্চ ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ভরি প্রতি ২ লাখ ৮৭ হাজার ২৬২ টাকা। সেই হিসাবে মাত্র এক সপ্তাহে এ ক্যাটাগরির স্বর্ণের দাম কমেছে প্রায় ২৫ হাজার টাকা। একই সময়ে অন্যান্য ক্যারেটের স্বর্ণের দামও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

বাজুস সূত্রে জানা গেছে, ১১ মার্চের পর থেকে এক সপ্তাহেই পাঁচ দফা দাম সমন্বয় করা হয়েছে, যার প্রতিবারই স্বর্ণের দাম কিছুটা করে কমানো হয়েছে।

তবে দীর্ঘমেয়াদে স্বর্ণের বাজার এখনও ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। গত এক বছরে একাধিকবার দাম বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। মাঝে মধ্যে সাময়িকভাবে দাম কমলেও অল্প সময়ের মধ্যেই তা আবার বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং ডলারের বিনিময় হারসহ বিভিন্ন কারণে দেশের স্বর্ণের দামে এই পরিবর্তন হচ্ছে।

এই শাখার আরও খবর

গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, কর্মীদের বিক্ষোভ

সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখায় অডিট চলাকালে শাখা ব্যবস্থাপক মো. আব্দুস সালামের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কীটনাশকযুক্ত গ্যাস ট্যাবলেট সেবনের পর গুরুতর অবস্থায় হাসপাতালে…

মবের শিকার শিক্ষক-শিক্ষার্থী, তদন্তে আসছে জাতিসংঘ

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মবের শিকার শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করতে আগামী মাসে বাংলাদেশে আসছেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার…

ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ভূপাতিত করতে প্রস্তুত ছিল ইসরায়েল

ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা এবং সেটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ার ঘটনায় উড়োজাহাজটিকে আকাশেই ভূপাতিত করার জন্য প্রস্তুত হয়েছিল ইসরায়েল। উড়োজাহাজটিতে ১৭০ জনের বেশি…

প্লেগ গবেষণাগারে ল্যাবকর্মীর মৃত্যু, স্পষ্ট তথ্য চায় ডব্লিউএইচও

রাশিয়ার সাইবেরিয়ায় প্লেগ গবেষণাগারে ২৮ বছর বয়সী এক ল্যাব সহকারীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। দারিয়া শিপিলোভা নামের ওই কর্মী গত ২ অক্টোবর তীব্র…

মেসির বিদায়ে নেইমারের আবেগঘন বার্তা

লিওনেল মেসির সঙ্গে নেইমার জুনিয়রের সম্পর্কটা শুধু মাঠের সতীর্থের মধ্যে সীমাবদ্ধ নয়, তাদের বন্ধুত্বও ফুটবলবিশ্বে বেশ আলোচিত। বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় গড়ে উঠেছিল তাদের দারুণ…

রাজনীতি থেকে সংসার, রহস্যমানবী বাঁধনকে নিয়ে কেন এত বিতর্ক?

দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয়ের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সরব উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। কথিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au