খেলা

পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল কোররেয়া

  • 5:22 am - March 13, 2025
  • পঠিত হয়েছে:১৪৬ বার

বড় শাস্তিই পেলেন আনহেল কোররেয়া। রেফারিকে অপমান করে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন আতলেতিকো মাদ্রিদের এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) বুধবার এই শাস্তির কথা জানিয়েছে।

গত রোববার গেতাফের বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে ৮৮তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন কোররেয়া। প্রতিপক্ষের ডিফেন্ডার জেনকে ফাউল করেছিলেন তিনি।

ভিএআরের সাহায্য নিয়ে তাকে লাল কার্ড দেখান রেফারি কুয়াদ্রা ফের্নান্দেস। ম্যাচ রিপোর্টে তিনি উল্লেখ করেন, আতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড তাকে বারবার অপমান করছিলেন। তিনি সেই মন্তব্যগুলো ম্যাচ রিপোর্টে জুড়ে দেন।

আরএফইএফ তাদের বিবৃতিতে বলেছে, লাল কার্ডের জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন কোররেয়া, বাকি চার ম্যাচ রেফারিকে অপমান করার জন্য।

ঘরোয়া ফুটবলে আতলেতিকোর পরের পাঁচ ম্যাচে খেলতে পারবেন না ৩০ বছর বয়সী ফরোয়ার্ড। এর মধ্যে আছে লা লিগায় বার্সেলোনা, এস্পানিওল, সেভিয়া ও ভাইয়াদলিদের বিপক্ষে ম্যাচ এবং বার্সেলোনার বিপক্ষে কোপা দেলরের সেমি-ফাইনালের ফিরতি লেগ।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচে সাত গোল করেছেন কোররেয়া।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

রংপুরের চার খুন: তদন্ত কি ঘুরিয়ে দিচ্ছেন দুই পুলিশ কর্মকর্তা?

রংপুরে গত ১৯ আগস্ট একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে। বিশেষ করে হত্যাকাণ্ডের আগে ও পরে পুলিশের ঊর্ধ্বতন দুই…

ডিসেম্বরেই দেশে ফিরতে চান শেখ হাসিনা

চলতি বছরের ডিসেম্বর মাসে ঢাকায় ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে ফিরে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au