অস্ট্রেলিয়া

পোর্ট মেলবোর্নে ভোরে অজ্ঞাত হামলাকারীর ছুরিকাঘাত, আহত ৭১ বছর বয়সী ব্যক্তি

  • 3:52 pm - March 20, 2026
  • পঠিত হয়েছে:২৪১ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ মার্চ- অস্ট্রেলিয়ার পোর্ট মেলবোর্ন এলাকায় ভোরবেলার এক হামলায় ৭১ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। অজ্ঞাত হামলাকারীর ছুরিকাঘাতে আহত ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার ভোর প্রায় ৫টা ২০ মিনিটে ক্রিকটন রিজার্ভ-এর কাছে হাঁটার সময় এক অজ্ঞাত ব্যক্তি তার কাছে এসে তাকে লক্ষ্য করে হামলা চালায়। এতে তাকে তিনবার ছুরিকাঘাত করা হয়।

আহত ব্যক্তি পরে পালিয়ে বে স্ট্রিট-এর একটি ক্যাফেতে গিয়ে আশ্রয় নেন এবং সাহায্য চান। সেখান থেকে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, তার আঘাত গুরুতর হলেও তা প্রাণঘাতী নয়।

ঘটনার পর থেকেই হামলাকারীকে খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে পুলিশ। একই সঙ্গে প্রত্যক্ষদর্শীদের সামনে এসে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই ঘটনার একদিন আগেই মেলবোর্ন-এর দক্ষিণ-পূর্বাঞ্চলে আরেকটি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। সেখানে এম-সিটি শপিং সেন্টার-এ কাজে যাওয়ার পথে ২৫ বছর বয়সী এক নারী হামলার শিকার হন।

ওই ঘটনায় স্টনিংটন এলাকার ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে আঘাত করা এবং জামিনে থাকা অবস্থায় অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে। আহত নারীকে গুরুতর কিন্তু স্থিতিশীল অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে চলতি সপ্তাহে প্রকাশিত ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সর্বশেষ অপরাধ পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে সেখানে অপরাধের হার ২ শতাংশ বেড়েছে। একই সময়ে পুলিশ রেকর্ডসংখ্যক ১৭ হাজার ৪০০টি ছুরি ও মাচেটি জব্দ করেছে, যা জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au