বিশ্ব

ইরাক থেকে নিরাপত্তা পরামর্শক মিশন প্রত্যাহার করলো ন্যাটো

  • 3:28 am - March 21, 2026
  • পঠিত হয়েছে:১৭৭ বার
ন্যাটো সেনাদের ফাইল ছবি: এপি

মেলবোর্ন, ২১ মার্চ- উত্তর ইরাকে ইরানের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে দেশটি থেকে নিজেদের নিরাপত্তা পরামর্শক মিশন প্রত্যাহার করে নিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো।

জোটটির পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর ইরাকে ব্রিটিশ, ফরাসি ও ইতালীয় ঘাঁটিতে সাম্প্রতিক হামলার পর নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মিশনের সঙ্গে যুক্ত কয়েক শ কর্মীকে ইতোমধ্যে ইউরোপে সরিয়ে নেওয়া হয়েছে।

ন্যাটোর শীর্ষ কমান্ডার জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেউইচ জানিয়েছেন, গত শুক্রবার সর্বশেষ সেনাদলটি ইরাক ত্যাগ করেছে। নিরাপদ প্রত্যাবাসনে সহায়তার জন্য ইরাক সরকার ও মিত্র দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি সংশ্লিষ্ট সেনাদের ‘প্রকৃত পেশাদার’ হিসেবে অভিহিত করেন।

২০১৮ সালে চালু হওয়া এই নন-কমব্যাট মিশনের লক্ষ্য ছিল ইরাকের জাতীয় নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করা। বিশেষ করে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ বাহিনী এবং নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়া হতো। মূলত বাগদাদ ও এর আশপাশের এলাকায় মিশনের কার্যক্রম পরিচালিত হতো।

বর্তমানে মিশনটি সরিয়ে নেওয়ার পর এর কার্যক্রম ইতালির নেপলসে অবস্থিত ন্যাটোর সদর দফতর থেকে পরিচালিত হবে। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনারই প্রতিফলন, যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।

সূত্র: এপি

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au