নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে ২৮ মার্চ মেলবোর্নে আয়োজন “কোটিপ্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠার এইতো সময়”
4:19 pm - March 21, 2026
পঠিত হয়েছে:৩৯৩ বার
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে সাংস্কৃতিক আয়োজন। ছবি: সংগৃহীত
মেলবোর্ন, ২১ মার্চ: প্রবাসে থেকেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম অম্লান রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে “হৃদয়ে ৭১ মেলবোর্ন”। সংগঠনটির উদ্যোগে আগামী ২৮ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বাধীনতা দিবসের এক বিশেষ আয়োজন—“কোটিপ্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠার এইতো সময়”।
এই আয়োজনের মূল লক্ষ্য শুধু স্বাধীনতার স্মৃতি উদযাপন নয়, বরং নতুন প্রজন্মের কাছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, ত্যাগ ও গৌরবগাঁথা পৌঁছে দেওয়া। প্রবাসের মাটিতেও যে দেশের প্রতি ভালোবাসা ও শেকড়ের টান অটুট থাকে—এই উদ্যোগ তারই এক উজ্জ্বল উদাহরণ।
৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ—প্রবাসে থেকেও যার আবেগ একটুও ম্লান হয়নি। বরং দেশের যেকোনো সংকট, চড়াই-উৎরাই কিংবা জাতীয় গুরুত্বপূর্ণ সময়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আরও গভীরভাবে অনুভূত হয় সেই ইতিহাস ও আত্মপরিচয়।
অনুষ্ঠানের অন্যতম আয়োজক মো: সাদিক ইফতি বলেন, “হৃদয়ে ৭১—এটি শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের অনুভূতি, আমাদের দায়িত্ব। আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম জানুক, বুঝুক এবং গর্ব করুক বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে। তাই আপনাদের সবাইকে আমন্ত্রণ—এই বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে আমাদের সাথে যুক্ত হোন।”
মেলবোর্নে বাংলা কমিউনিটি সংগঠকদের অন্যতম পরিচিত মুখ মোরশেদ কামাল OTN বাংলাকে বলেন, “৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ আর ২ লক্ষ মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। এই ইতিহাস শুধু আমাদের জন্য নয়—আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও। তারা যেন জানে, বুঝে এবং গর্ব করতে পারে।”
অন্যদিকে আয়োজকদের অন্যতম অনন্যা চক্রবর্তী বলেন, “আবারো আমাদের সময় এসেছে একসাথে হওয়ার—স্বাধীনতার চেতনায়, ভালোবাসায় এবং ঐক্যে।”
আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজনের মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, ইতিহাস সচেতনতা এবং মুক্তিযুদ্ধের চেতনা আরও শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে এটি হবে প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলা, যেখানে সবাই একত্রে উদযাপন করবেন স্বাধীনতার গৌরবময় ইতিহাস।
মেলবোর্নের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সকলকে এই আয়োজনে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…
ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…
গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…
জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…