বাংলাদেশ

বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত পবিত্র ঈদুল ফিতর

  • 2:35 pm - March 21, 2026
  • পঠিত হয়েছে:১৯৬ বার
সারা দেশে উৎসবের আমেজে উদযাপিত পবিত্র ঈদুল ফিতর ,ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ মার্চ-  দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর দেশজুড়ে আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। শনিবার সকালে ঈদের চাঁদ দেখার ঘোষণার পর থেকেই ঘরে ঘরে বয়ে যায় খুশির বার্তা, শুরু হয় শুভেচ্ছা বিনিময়।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এর পরপরই শনিবার দেশব্যাপী ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি অনেকের ঘরে বাজতে শোনা যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর কালজয়ী গান।

ঈদকে ঘিরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা দেশবাসীর সুখ, সমৃদ্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

রাজধানীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে। বৈরী আবহাওয়ার ক্ষেত্রে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় বিকল্প জামাতের ব্যবস্থা রাখা হয়েছে।

প্রধান জামাতে ইমামতি করছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে এই প্রধান জামাতে অংশ নেবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানান, ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে, যার মধ্যে নারীদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টা থেকে শুরু করে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে। এসব জামাতে ইমামতি করছেন মাওলানা মিজানুর রহমান, মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, মাওলানা মো. জাকির হোসেন, মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে। এ আয়োজনের বিষয়ে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান নগরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

এছাড়া জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে, যেখানে স্পিকার, চিফ হুইপ, মন্ত্রিসভার সদস্যসহ সর্বস্তরের মুসল্লিরা অংশ নিচ্ছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায় সকাল ৮টা ও ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হচ্ছে। প্রথম জামাতে ইমামতি করছেন হাফেজ মাওলানা নাজীর মাহমুদ এবং দ্বিতীয় জামাতে ইমামতি করছেন এম এ জলিল।

ঈদুল ফিতর মুসলমানদের জন্য আনন্দের পাশাপাশি সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা নিয়ে আসে। ফিতরা প্রদানের মাধ্যমে ধনী-গরিবের ভেদাভেদ কমিয়ে সমাজে সমতা প্রতিষ্ঠার আহ্বান জানায় এই উৎসব।

দেশের বিভিন্ন প্রান্তে নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি, শুভেচ্ছা বিনিময় এবং দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন।

এই শাখার আরও খবর

শ্রীনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভায় বিএনপি-জামায়াতের হট্টগোলে হিন্দু সম্মিলন সংঘের নিন্দা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা সভায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে রাজনৈতিক বাকবিতণ্ডা, পাল্টাপাল্টি বক্তব্য ও হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা…

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার মাত্র দুই মাসের মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি শিক্ষার্থী তাসনিম ঐশি। ২২ বছর বয়সী এই তরুণী পার্থের এডিথ কোওয়ান…

সিজারের পর পেটে গজ রেখেই সেলাই, চার মাস লড়াইয়ের পর নার্সের মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় পেটের ভেতরে গজ রেখেই সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে। অপারেশনের চার মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাজবাড়ীর…

অস্ট্রেলিয়ার বিপক্ষে অঘটনের আশায় বাংলাদেশ নারী দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামীকাল শুক্রবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে…

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কার্সন

২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার খ্যাতিমান লেখক ও কবি অ্যান কার্সন। ধ্রুপদি সাহিত্যিক ঐতিহ্যের সঙ্গে কৌতুকপূর্ণ সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যে নতুন রূপ ও…

পোল্যান্ডের স্কুলে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

পোল্যান্ডের একটি স্কুলে ১৫ বছর বয়সী এক সাবেক শিক্ষার্থীর ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au