খেলা

ঈদের দিনে তিন পদক জিতল বাংলাদেশ

  • 2:08 am - March 22, 2026
  • পঠিত হয়েছে:৩১৫ বার
ঈদের দিনে নেপালে বাংলাদেশের জুডো সাফল্য: দুই স্বর্ণসহ তিন পদক জয় , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ মার্চ- দেশে যখন পবিত্র ঈদুল ফিতরের আনন্দে মেতে উঠেছে মানুষ, ঠিক সেই সময় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সুখবর বয়ে এনেছেন জুডোকারা। নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতায় দুইটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ।

নেপাল জুডো ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত ‘অষ্টম নেকোস আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপ’-এর দ্বিতীয় দিনে এই সাফল্য আসে। কাঠমান্ডুর নয়া বাজারে অবস্থিত বহুমুখী মার্শাল আর্ট কেন্দ্রে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের বিকেএসপির ছয়জন জুডোকা অংশ নিচ্ছেন।

দ্বিতীয় দিনের লড়াইয়ে চারজন বাংলাদেশি খেলোয়াড় কোর্টে নামেন। মেয়েদের অনূর্ধ্ব-১৮ ক্যাডেট ৫৩+ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জিতেছেন আজিজা আলেয়া লিয়ন। বালক ক্যাডেট ৬২+ কেজি ইভেন্টে স্বর্ণ জিতেছেন উসাচিং মারমা বিজয়। এছাড়া দিনের শেষ ইভেন্টে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন রেমি হাসি।

পদক জয়ের বিষয়টি নিশ্চিত করেছেন বিকেএসপির সাবেক শিক্ষার্থী ও ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ।

নেপাল ক্রীড়া ফেডারেশনের অধীনে জাতীয় জুডো সংঘের এই আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বাগতিক নেপাল ছাড়াও বাংলাদেশ ও ভুটানের প্রায় ৩০০ জন জুডোকা অংশ নিচ্ছেন।

বাংলাদেশ দলের আরও দুইজন খেলোয়াড় আগামীকাল পদকের লড়াইয়ে অংশ নেবেন বলে জানা গেছে। আন্তর্জাতিক এই মঞ্চে ঈদের দিনে দেশের জন্য এমন সাফল্য জুডো অঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে।

এই শাখার আরও খবর

সিজারের পর পেটে গজ রেখেই সেলাই, চার মাস লড়াইয়ের পর নার্সের মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় পেটের ভেতরে গজ রেখেই সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে। অপারেশনের চার মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাজবাড়ীর…

অস্ট্রেলিয়ার বিপক্ষে অঘটনের আশায় বাংলাদেশ নারী দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামীকাল শুক্রবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে…

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কার্সন

২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার খ্যাতিমান লেখক ও কবি অ্যান কার্সন। ধ্রুপদি সাহিত্যিক ঐতিহ্যের সঙ্গে কৌতুকপূর্ণ সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যে নতুন রূপ ও…

পোল্যান্ডের স্কুলে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

পোল্যান্ডের একটি স্কুলে ১৫ বছর বয়সী এক সাবেক শিক্ষার্থীর ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে…

তুচ্ছ ঘটনায় ঢাবি অধ্যাপককে সব ক্লাস থেকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নেকাব পরা…

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশ সেনাপ্রধানের

অস্ট্রেলিয়ার পার্থে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার অনুষ্ঠিত এসব বৈঠক ‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au