বাংলাদেশ

আজ বিশ্ব পানি দিবস

নিরাপদ পানি বঞ্চিত বাংলাদেশের প্রায় ১০ কোটি মানুষ, ঝুঁকিতে শিশুস্বাস্থ্য

  • 5:27 am - March 22, 2026
  • পঠিত হয়েছে:২৬৫ বার
নিরাপদ পানির বাইরে বাংলাদেশের প্রায় ১০ কোটি মানুষ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ মার্চ- বাংলাদেশের প্রায় ১০ কোটিরও বেশি মানুষ এখনও নিরাপদ পানীয় জলের সুবিধা থেকে বঞ্চিত রয়েছে, যা জনস্বাস্থ্য বিশেষ করে শিশুদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যৌথ জরিপের প্রাথমিক ফলাফলে উঠে এসেছে এই উদ্বেগজনক তথ্য। গত বছরের নভেম্বরে প্রকাশিত এই জরিপে দেখা যায়, দেশে স্যানিটেশনের আওতা বাড়লেও নিরাপদ পানির প্রাপ্যতা আশঙ্কাজনকভাবে কমে গেছে।

জরিপ অনুযায়ী, বর্তমানে দেশে নিরাপদভাবে ব্যবস্থাপিত পানীয় জলের আওতায় রয়েছে মাত্র ৩৯ দশমিক ৩ শতাংশ মানুষ। অন্যদিকে স্যানিটেশন সুবিধা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ শতাংশে। ফলে দেশের বিপুলসংখ্যক মানুষ এখনও নিরাপদ পানির বাইরে থেকে যাচ্ছে, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে।

এই বাস্তবতায় আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব পানি দিবস। এবারের প্রতিপাদ্য ‘পানি ও লিঙ্গ সমতা’। এর মাধ্যমে পানি, স্যানিটেশন ও লিঙ্গসমতার পারস্পরিক সম্পর্ক তুলে ধরা হয়েছে এবং বিশেষ করে নারী ও মেয়েদের পানি ব্যবস্থাপনায় নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বিশুদ্ধ পানি ও স্যানিটেশনকে মৌলিক মানবাধিকার হিসেবে প্রতিষ্ঠার বিষয়টিও এ প্রতিপাদ্যে গুরুত্ব পেয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, দেশের পানির উৎসগুলোর একটি বড় অংশই দূষিত হয়ে পড়েছে। ইউনিসেফের তথ্যমতে, গৃহস্থালিতে ব্যবহৃত পানির ৮০ শতাংশের বেশি নমুনায় ই. কোলাই ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে, যা সরাসরি জনস্বাস্থ্যের জন্য হুমকি। এছাড়া ২০২৪ সালে জলবায়ুজনিত দুর্যোগে দেশের প্রায় ১০ দশমিক ২ শতাংশ পানির উৎস ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাবও এ সংকটকে তীব্রতর করছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বাড়ছে এবং তা ভূগর্ভস্থ পানির স্তরেও প্রবেশ করছে। ফলে মিঠাপানির উৎস কমে যাচ্ছে। চিংড়ি চাষ, লবণ উৎপাদনসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডও এই লবণাক্ততা বৃদ্ধিকে ত্বরান্বিত করছে। পাশাপাশি অনিয়মিত বৃষ্টিপাত ও ঘন ঘন ঘূর্ণিঝড়ের কারণে অনেক এলাকায় নিরাপদ পানির উৎস পাওয়া কঠিন হয়ে পড়েছে।

এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদের ওপর। অনিরাপদ পানি ব্যবহারের কারণে তারা বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে, স্কুলে উপস্থিতি কমছে এবং পুষ্টিহীনতার ঝুঁকি বাড়ছে। একই সঙ্গে লবণাক্ত পানি পান করার ফলে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকিও বাড়ছে, যা বিশেষ করে অন্তঃসত্ত্বা নারীদের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে উঠছে।

নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে উচ্চ আদালতও গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। গত বছর হাইকোর্ট এক রায়ে নিরাপদ পানিকে নাগরিকের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করে দেশের গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে বিনামূল্যে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে এক বছরের সময় বেঁধে দেয়। পাশাপাশি আগামী ১০ বছরের মধ্যে সাশ্রয়ী দামে নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা এবং নদী, খাল, বিলসহ সব ধরনের জলাশয় সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।

ইউনিসেফ বলছে, নিরাপদ পানি নিশ্চিত করতে টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধান জরুরি। প্রতিটি শিশুর সুস্থভাবে বেড়ে ওঠা এবং নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ার বিপক্ষে অঘটনের আশায় বাংলাদেশ নারী দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামীকাল শুক্রবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে…

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কার্সন

২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার খ্যাতিমান লেখক ও কবি অ্যান কার্সন। ধ্রুপদি সাহিত্যিক ঐতিহ্যের সঙ্গে কৌতুকপূর্ণ সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যে নতুন রূপ ও…

পোল্যান্ডের স্কুলে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

পোল্যান্ডের একটি স্কুলে ১৫ বছর বয়সী এক সাবেক শিক্ষার্থীর ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে…

তুচ্ছ ঘটনায় ঢাবি অধ্যাপককে সব ক্লাস থেকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নেকাব পরা…

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশ সেনাপ্রধানের

অস্ট্রেলিয়ার পার্থে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার অনুষ্ঠিত এসব বৈঠক ‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল…

হরমুজে নৌ চলাচলের নিরাপদ করিডর গঠনে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজের প্রবেশ ও বের হওয়ার জন্য নিরাপদ নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। তেহরান বলছে, প্রণালিতে বাণিজ্যিক জাহাজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au