বিশ্ব

পাকিস্তানের সাবেক হাইকমিশনার আবদুল বাসিতের চাঞ্চল্যকর মন্তব্য

আমেরিকা হামলা করলে পাল্টা দিল্লি-মুম্বাইয়ে হামলা চালাবে পাকিস্তান!

  • 10:28 pm - March 22, 2026
  • পঠিত হয়েছে:২৪৮ বার

মেলবোর্ন, ২২ মার্চ- ভারতে নিযুক্ত পাকিস্তানের সাবেক হাই কমিশনার আবদুল বাসিতের এক চাঞ্চল্যকর মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি ইঙ্গিত দিয়ে বলেছেন, পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় যদি আমেরিকা বা বিদেশি কোনো আক্রমণের ঘটনা ঘটে, তাহলে ভারতকে লক্ষ্যবস্তু করে দিল্লি ও মুম্বাইয়ের মত বড় শহরগুলোতে হামলা চালাবে তার দেশ।

পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষ এবং ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও তার মিত্রদের যুদ্ধের এই পরিস্থিতিতে আবদুল বাসিতের এই  মন্তব্য নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ায়।

সম্প্রতি এক সভায় আব্দুল বাসিত বলেন, ‘যদি মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানে আক্রমণ চালায় তবে আমরা ভারতের মুম্বই, দিল্লির মতো শহরে হামলা করতে দু’বার ভাবব না। পরে কী হবে পরে দেখা যাবে।’

যদিও এটিকে তিনি ‘চরম অসম্ভাব্য পরিস্থিতি’ বলে বর্ণনা করেছেন, তরপরও বারবার তিনি একই বক্তব্যে ফিরে আসেন। তার কথায়, ‘যদি কেউ পাকিস্তানের দিকে খারাপ উদ্দেশ্য নিয়ে তাকায় তবে পাকিস্তানের কাছেও ভারতকে টার্গেট করা ছাড়া আর উপায় থাকবে না।’

পাকিস্তানের কূটনীতিকের এমন মন্তব্যে ভারতীয় শহরগুলোর নাম সরাসরি উল্লেখ হওয়ায় তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ভারতের সোশ্যাল প্ল্যাটফর্মজুড়ে আলোচনার ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তুলছেন, একজন কূটনীতিক কীভাবে এমন দায়সারা ও উস্কানিমূলক মন্তব্য করতে পারেন।

আব্দুল বাসিত আগে ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দিল্লিতে দায়িত্ব পালন করেন। দুই দেশের জটিল দ্বিপাক্ষিক সম্পর্কের সময় তিনি যে কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন, তাই তার বক্তব্য স্বাভাবিকভাবেই আরও নজর কেড়েছে।

এই বিতর্ক তৈরি হয়েছে এমন এক সময়ে, যখন পাকিস্তানের নিজস্ব আঞ্চলিক সম্পর্কও উত্তেজনাপূর্ণ। আফগানিস্তানের সঙ্গে তাদের টানাপড়েন বেড়েছে। আফগান সরকার অভিযোগ করেছে, পাকিস্তানি বাহিনী কাবুল, কান্দাহার-সহ একাধিক অঞ্চলে বিমান হামলা চালিয়েছে।

তালেবান সরকারের একজন মুখপাত্র দাবি করেছেন, এসব হামলায় বেসামরিক ঘাঁটিগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এখনও এসব অভিযোগের কোনও প্রমাণ পাওয়া যায়নি, তবে হতাহত ও ক্ষয়ক্ষতির খবর প্রকাশ্যে এসেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আব্দুল বাসিতের মন্তব্য যদিও একটি যুদ্ধের কল্পিত পরিস্থিতি নিয়ে আলোচনার অংশ, তবুও বর্তমান সময়ে এমন বক্তব্য অপ্রত্যাশিত প্রতিক্রিয়া তৈরি করতে পারে। বিশেষ করে যখন ভারত-পাকিস্তান সম্পর্ক আগেই সংবেদনশীল অবস্থায় দাঁড়িয়ে।

এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনোও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au