বিশ্ব

‘ইরান লন্ডনে হামলা চালাবে’ এমন খবরের সত্যতা পায়নি যুক্তরাজ্য

  • 1:01 am - March 23, 2026
  • পঠিত হয়েছে:১৩৮ বার
লন্ডনে ইরানি হামলার দাবির প্রমাণ নেই, বলছে যুক্তরাজ্য, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ মার্চ-  ইসরায়েলের দাবি ঘিরে লন্ডনে সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কা উড়িয়ে দিয়েছে যুক্তরাজ্য সরকার। দেশটির মন্ত্রিসভার সদস্য ও আবাসনমন্ত্রী স্টিভ রিড জানিয়েছেন, ইরান যুক্তরাজ্যকে লক্ষ্য করে হামলা চালাতে পারে,এমন কোনো সুনির্দিষ্ট তথ্য বা গোয়েন্দা মূল্যায়ন তাদের হাতে নেই।

শনিবার ইসরায়েলের সামরিক বাহিনী ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস দাবি করে, তেহরানের কাছে এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে যা প্রায় চার হাজার কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম। এ দাবির পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়।

 সাক্ষাৎকারে স্টিভ রিড বলেন, “ইরান যুক্তরাজ্যকে লক্ষ্যবস্তু করছে কিংবা চাইলেও তা করতে পারবে-এমন কোনো নির্ভরযোগ্য মূল্যায়ন আমাদের কাছে নেই।” তিনি আরও জানান, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে লন্ডন।

এর মধ্যেই নতুন করে উত্তেজনা তৈরি হয় চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানি হামলার ঘটনায়। ভারত মহাসাগরে অবস্থিত এই দ্বীপপুঞ্জটি ইরান থেকে প্রায় ৩,৮০০ কিলোমিটার দূরে।

ব্রিটিশ ভূখণ্ড ডিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটি অভিমুখে শুক্রবার রাতে ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে জানা গেছে। এর মধ্যে একটি লক্ষ্যভ্রষ্ট হয়ে মাঝপথেই ভূপাতিত হয় এবং অপরটি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়।

ক্ষেপণাস্ত্রগুলো ব্রিটিশ ভূখণ্ডের কতটা কাছাকাছি পৌঁছেছিল, সে বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান মন্ত্রী রিড। তিনি বলেন, এ ধরনের ‘অপারেশনাল বিবরণ’ প্রকাশ করা সম্ভব নয়।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলের দাবি ও সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। তবে এখন পর্যন্ত লন্ডনের ওপর সরাসরি কোনো হুমকির প্রমাণ না থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au