খেলা

শ্বাসরুদ্ধকর ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে শেষ আটে রিয়াল , বার্য়ান লেভারকুজনের বিপক্ষে জয় পেয়েছে বার্য়ান মিউনিখ

  • 2:03 pm - March 13, 2025
  • পঠিত হয়েছে:১৯৬ বার

ম্যাচ শুরু হওয়া মাত্রই প্রতিপক্ষের এগিয়ে থাকার স্বস্তি কেড়ে নিল আতলেতিকো মাদ্রিদ। ঘুচিয়ে দিল এক গোলের ব্যবধান। ওভাবে গোল হজম করে তেতে উঠবে কী, উল্টো রদ্রিগো-এমবাপ্পেদের পায়ে যেন ভর করল রাজ্যের ক্লান্তি। আর পেনাল্টি পেয়ে হতাশায় ডোবালেন ভিনিসিউস জুনিয়র। তবে, উত্তেজনা আর নাটকীয়তার সবটুকু যেন জমা রইল টাইব্রেকারের জন্য। যেখানে বড় ভূমিকা রাখল ভিএআরের একটি সিদ্ধান্ত, যা পক্ষে গেল রিয়াল মাদ্রিদের। রোমাঞ্চকর লড়াইয়ে জিতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিল রেকর্ড চ্যাম্পিয়নরা।

ওয়ান্দা মেত্রোপলিতানোয় শেষ ষোলোর ফিরতি লেগে ১-০ গোলে জিতে ম্যাচ টাইব্রেকারে টেনে নেয় আতলেতিকো, কারণ প্রথম লেগে রিয়াল ২-১ ব্যবধানে জেতায় দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ২-২। পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে জিতে শিরোপা ধরে রাখার অভিযানে এগিয়ে যায় রেকর্ড ১৫ বারের ইউরোপ চ্যাম্পিয়নরা।

গতিময় ফুটবলে চোখের পলকে যারা প্রতিপক্ষের রক্ষণ গুঁড়িয়ে দিতে পারদর্শী, ভোগান্তির মাঝেই যারা লিখতে পারে প্রত্যাবর্তনের অবিশ্বাস্য সব গল্প, সেই রিয়ালের মাঝে ১২০ মিনিটের লড়াইয়ে তেমন কিছুই দেখা যায়নি। আক্রমণে গিয়ে তাদের খেই হারানো, ভুল পাসে প্রতিপক্ষের পায়ে বল তুলে দেওয়া ছিল আরও দৃষ্টিকুট।

কিন্তু, দিনশেষে স্নায়ুচাপের টাইব্রেকারে জেগে উঠল তারা। ভাগ্যও তাদের সহায় হলো।

টাইব্রেকারে পা পিছলে ডাবল টাচ করায় বাতিল হয়ে যায় হুলিয়ান আলভারেসের এই গোল।

দুই দলেরই প্রথম দুটি শট জালে জড়ায়; তবে আতলেতিকোর হুলিয়ান আলভারেসের শটের পর হঠাৎ বিরতি, খানিক বাদে ভিএআরের সাহায্যে তার গোলটি বাতিল করে দিলেন রেফারি। কারণ, স্লিপ করে পড়ে যাওয়ার আগমুহূর্তে শট ঠিকই নিতে পারেন তিনি, কিন্তু বলে স্পর্শ লেগে যায় তার দুই পা! তাতেই বিপত্তি এবং গোল বাতিল।

পরে লুকাস ভাসকেসের দুর্বল শট ঠেকিয়ে আতলেতিকোর আশা জাগান ইয়ান ওবলাক, কিন্তু মার্কোস ইয়োরেন্তে ক্রসবারে মেরে বসেন। এরপর রিয়ালের শেষ শট নিতে আসেন আন্টোনিও রুডিগার, বল প্রায় ঠেকিয়েই দিয়েছিলেন ওবলাক, কিন্তু তার হাতে লেগেও বল চলে যায় গোললাইন পেরিয়ে।

মেত্রোপলিতানোয় আতলেতিকোর কোচ-খেলোয়াড়-সমর্থকদের চোখেমুখে তখন রাজ্যের অন্ধকার। তার পাশেই চলতে থাকে রিয়ালের উৎসব।

সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে ষষ্ঠবার টাইব্রেকারে গড়াল মাদ্রিদ ডার্বি, এবং প্রতিবারই বিজয়ী দলের নাম রেয়াল মাদ্রিদ।

দুই নগর প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে মাঠে বল গড়ানোর আগেই গ্যালারি থেকে ভাসে আসছিল গর্জন, ম্যাচ শুরু হতেই তা বেড়ে গেল বহুগুণে। ২৮ সেকেন্ডই যে রিয়াল মাদ্রিদের জালে বল পাঠিয়ে দিল স্বাগতিকরা।

প্রতিপক্ষের ডি-বক্সের সামনে থেকে উড়ে আসা বল নিজেদের সীমানায় ক্লিয়ার করার সুযোগ পেয়ে পারেননি রাউল আসেন্সিও। এরপর কয়েকজন সতীর্থের পা ঘুরে বল পেয়ে, ডি-বক্সের ডান দিক থেকে গোলমুখে পাস দেন রদ্রিগো দে পল। সেখানেও দলকে বিপদমুক্ত করার সুযোগ নষ্ট করেন ডিফেন্ডার আসেন্সিও, এরপর খুব কাছ থেকে স্লাইড শটে দলকে উচ্ছ্বাসে ভাসান কনর গ্যালাঘার।

শুরুতেই এতবড় ধাক্কায় রিয়াল মাদ্রিদের আত্মবিশ্বাসে যেন চোট লাগে। ধীর গতির ফুটবলে প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতেই পারছিল না তারা।

এর মাঝেই ২৫ মিনিটে আবার তাদের ডি-বক্সে ভীতি ছড়ায় আতলেতিকো। এবার অবশ্য আলভারেসের জোরাল শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া। পরের ১৫ মিনিটে এই বেলজিয়ান গোলরক্ষক প্রতিপক্ষের আরও দুটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন।

প্রথমার্ধে গোলে মাত্র তিনটি শট নিতে পারা রেয়াল বিরতির পরও নিজেদের খুঁজে ফেরে।

চোট শঙ্কা কাটিয়ে শুরুর একাদশে নামা এমবাপে ৬৮ মিনিটে ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি, সুবর্ণ সুযোগ পেয়ে যায় রেয়াল। কিন্তু স্পট কিকে যেভাবে মিস করলেন ভিনিসিউস, তা ছিল অবিশ্বাস্য; বল উড়ে গিয়ে পড়ল গ্যালারিতে।

পেনাল্টি থেকে এভাবেই অনেক ওপর দিয়ে উড়িয়ে মারেন ভিনিসিউস জুনিয়র।
পেনাল্টি থেকে এভাবেই অনেক ওপর দিয়ে উড়িয়ে মারেন ভিনিসিউস জুনিয়র।

রিয়ালের জার্সিতে এই প্রথম স্পট কিকে গোল করতে ব্যর্থ হলেন ভিনিসিউস। সব প্রতিযোগিতা মিলিয়ে আগের সাতবারই সফল হয়েছিলেন তিনি।

এই অর্ধে আতলেতিকোর খেলায়ও তেমন ধার ছিল না। তারপরও কয়েকটি সুযোগ অবশ্য তৈরি করেছিল তারা; কিন্তু সাফল্য না মেলায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়।

অতিরিক্ত ৩০ মিনিটের শেষ ভাগে রিয়ালের মাঝে মরিয়া ভাব ফুটে ওঠে। বেশিরভাগ সময় আতলেতিকোর বক্সের আশেপাশেই বল ছিল, পরপর কয়েকটি কর্নারও আদায় করে নেয় সফরকারীরা। কিন্তু রক্ষণে মজবুত সিমেওনের দল ঘর সামলে রেখে ম্যাচ টেনে নেয় টাইব্রেকারে।

এদিকে, লেভারকুজনকে ২-০ গোলে হারিয়ে লেগ মিলে ৫-০ গোলে এগিয়ে থাকায় পরবর্তি রাউন্ডে বার্য়ান মিউনিখ।

এই শাখার আরও খবর

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

‘আমি ভয় পাই না’, ডিসেম্বরে দেশে ফেরার কথা আবারও বললেন শেখ হাসিনা

ওটিএন বাংলা ডেস্ক: আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা আবারও জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরলে গ্রেপ্তার, নির্যাতন কিংবা হত্যার শিকার হতে পারেন বলে…

বাংলাদেশে আইনশৃঙ্খলার সংকট কেন কাটছে না?

ওটিএন বাংলা ডেস্ক: রাজনৈতিক সহিংসতা, গণপিটুনি, চাঁদাবাজি এবং স্থানীয় আধিপত্যের লড়াই—বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সংকটকে কেবল বিচ্ছিন্ন অপরাধের সমষ্টি হিসেবে দেখলে এর গভীরতা বোঝা কঠিন। দীর্ঘদিনের…

হামলায় এক পা হারালেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস, অবস্থা সংকটাপন্ন

ওটিএন বাংলা ডেস্ক: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় নিজ নির্বাচনী কার্যালয়ের বাইরে গাড়ি দিয়ে চালানো উদ্দেশ্যমূলক হামলায় এক পা হারিয়েছেন স্বতন্ত্র ফেডারেল সংসদ সদস্য হেলেন হেইনস। অস্ত্রোপচারের পরও…

ভিক্টোরিয়ায় এমপি হেলেন হেইনসকে গাড়িচাপা: আটক চালককে জিজ্ঞাসাবাদ, হামলার উদ্দেশ্য খুঁজছে পুলিশ

ওটিএন বাংলা ডেস্ক: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে নিজ নির্বাচনী কার্যালয়ের বাইরে গাড়ির আঘাতে গুরুতর আহত হয়েছেন স্বতন্ত্র ফেডারেল সংসদ সদস্য হেলেন হেইনস। এ ঘটনায় আটক ৪৩…

কক্সবাজারে মুখোশধারী ডাকাতের তাণ্ডব, অস্ত্রের মুখে ৫০-৬০ যানবাহনে লুটপাট

কক্সবাজারের ঈদগাঁও ও রামু উপজেলার পাহাড়ি জনপদের মধ্য দিয়ে যাওয়া ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে প্রকাশ্যে অস্ত্র হাতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী একদল সশস্ত্র ব্যক্তি সড়কে যানবাহনের গতিরোধ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au