বিশ্ব

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান

  • 2:17 am - March 24, 2026
  • পঠিত হয়েছে:১৫৪ বার
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি: ইরান, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ মার্চ- ইরানের সঙ্গে সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা হয়নি বলে স্পষ্ট জানিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূলত সময়ক্ষেপণ এবং জ্বালানির মূল্য নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আলোচনার দাবি তুলছেন।

আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি-কে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো ধরনের আলোচনা হয়নি। যখন সময় আসবে, তখন তারা তাদের সামরিক পরিকল্পনা বাস্তবায়ন করবে।”

এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে সংঘাত বন্ধে গত দুই দিন ‘ভালো আলোচনা’ হয়েছে। তিনি আরও জানান, আগামী পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত রাখা হয়েছে।

তবে এই দাবিকে প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির কর্মকর্তাদের মতে, এটি কেবল সময় নেওয়ার কৌশল। একই সঙ্গে তারা অভিযোগ করেছেন, এই অঞ্চলে উত্তেজনা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রই দায়ী।

আরাগচি বলেন, “এ অঞ্চলের দেশগুলো উত্তেজনা কমাতে উদ্যোগ নিচ্ছে। তবে তাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলা উচিত, কারণ যুদ্ধ শুরু করেছে তারাই।”

এদিকে ট্রাম্পের ঘোষণার পর ইরানি গণমাধ্যমে বলা হয়েছে, ইরানের পাল্টা হামলার হুমকির মুখে যুক্তরাষ্ট্র পিছু হটতে বাধ্য হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হবে। তবে সর্বশেষ ঘোষণায় সেই অবস্থান থেকে সরে এসে হামলা স্থগিতের কথা জানিয়েছেন তিনি।

সাম্প্রতিক এই পাল্টাপাল্টি বক্তব্যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল জাজিরা

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au