অস্ট্রেলিয়ার বিপক্ষে অঘটনের আশায় বাংলাদেশ নারী দল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামীকাল শুক্রবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে…
মেলবোর্ন, ২৪ মার্চ- একাত্তরের ভয়াল ২৫ মার্চের গণহত্যা স্মরণে দেশব্যাপী এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হবে। বুধবার (২৫ মার্চ) রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে সারা দেশে এই প্রতীকী অন্ধকার কর্মসূচি পালন করা হবে। তবে কেপিআইভুক্ত এলাকা, জরুরি স্থাপনা এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলো এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দিবসটির গাম্ভীর্য বজায় রাখতে ২৫ মার্চ রাতে দেশের কোনো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত কিংবা বেসরকারি ভবন ও স্থাপনায় আলোকসজ্জা করা যাবে না।
এর আগে সচিবালয়ে এক প্রস্তুতিমূলক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসেও দেশজুড়ে কোনো আলোকসজ্জা করা হবে না।
২৫ মার্চের এই প্রতীকী ব্ল্যাক আউট মূলত ১৯৭১ সালের সেই কালরাতের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের বিরুদ্ধে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে পালন করা হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au