অস্ট্রেলিয়া

নতুন গবেষণায় উদ্বেগ

অস্ট্রেলিয়ায় ব্যবহৃত আগাছানাশকেই বাড়ছে সুপারবাগের ঝুঁকি

  • 8:32 pm - March 24, 2026
  • পঠিত হয়েছে:১৪০ বার
অস্ট্রেলিয়ায় ব্যবহৃত আগাছানাশকেই বাড়ছে সুপারবাগের ঝুঁকি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ মার্চ- অস্ট্রেলিয়ার লাখো পরিবারের ঘর বা গ্যারেজে থাকা একটি সাধারণ আগাছানাশকই বিশ্বজুড়ে ‘সুপারবাগ’ বা অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণুর বিস্তার বাড়াতে ভূমিকা রাখতে পারে—এমন উদ্বেগজনক তথ্য উঠে এসেছে নতুন এক গবেষণায়।

বিশ্বজুড়ে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা জীবাণুর ওষুধ-প্রতিরোধ ক্ষমতা বর্তমানে বড় স্বাস্থ্যঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। বিভিন্ন গবেষণা অনুযায়ী, প্রতিবছর বিশ্বে ১১ লাখ থেকে ১৪ লাখ মানুষের মৃত্যুর পেছনে এই প্রতিরোধী জীবাণুর ভূমিকা রয়েছে।

গত অক্টোবরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে জানায়, হাসপাতালগুলোতে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়ার হার উদ্বেগজনকভাবে বাড়ছে। সংস্থাটির পর্যবেক্ষণে দেখা গেছে, ২০২৩ সাল পর্যন্ত পাঁচ বছরে তারা যে অ্যান্টিবায়োটিক ও জীবাণুর সমন্বয়গুলো পর্যবেক্ষণ করেছে, তার ৪০ শতাংশের বেশি ক্ষেত্রে প্রতিরোধ ক্ষমতা বেড়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. তেদ্রোস আধানম গেব্রেয়েসুস এ পরিস্থিতিকে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করে বলেন, জীবাণুর প্রতিরোধ ক্ষমতা চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিকেও ছাড়িয়ে যাচ্ছে এবং তা বিশ্বজুড়ে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে।

এতদিন ধারণা করা হতো, অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহারই জীবাণুর প্রতিরোধ ক্ষমতা বাড়ার প্রধান কারণ। তবে নতুন গবেষণায় দেখা গেছে, বহুল ব্যবহৃত একটি আগাছানাশকও একই ধরনের প্রভাব ফেলতে পারে।

গ্লাইফোসেট নামের এই রাসায়নিক উপাদানটি বহু আগাছানাশকে ব্যবহৃত হয়। অস্ট্রেলিয়ায় নিবন্ধিত প্রায় ৫০০ ধরনের পণ্যে এটি ব্যবহৃত হচ্ছে। গত চার দশকে গৃহস্থালির বাগান পরিচর্যা থেকে শুরু করে কৃষিক্ষেত্র পর্যন্ত সর্বত্র এর ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে।

নতুন গবেষণায় বলা হয়েছে, আগাছানাশকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে মাটির ব্যাকটেরিয়াগুলো ধীরে ধীরে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধেও প্রতিরোধী হয়ে উঠছে। ফলে একই সঙ্গে দুটি ধরনের প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থাকে আরও জটিল করে তুলতে পারে।

গবেষণার অংশ হিসেবে আর্জেন্টিনার একদল অণুজীববিজ্ঞানী রাজধানী বুয়েনোস আইরেসের আশপাশের কৃষিজমি থেকে মাটির নমুনা সংগ্রহ করেন। এসব এলাকায় দীর্ঘদিন ধরে গ্লাইফোসেট ব্যবহৃত হয়ে আসছে। একই সঙ্গে স্থানীয় হাসপাতাল থেকেও বিভিন্ন ব্যাকটেরিয়ার নমুনা সংগ্রহ করা হয়।

গবেষণায় পাওয়া ৬৮টি ব্যাকটেরিয়ার প্রতিটি এক থেকে ১৬ ধরনের অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা দেখিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হাসপাতাল থেকে পাওয়া সব ব্যাকটেরিয়াই গ্লাইফোসেট ও গ্লাইফোসেটভিত্তিক আগাছানাশকের প্রতিও উচ্চমাত্রায় প্রতিরোধী ছিল।

গবেষণার অন্যতম লেখক ড. কামিলা নেখত বলেন, হাসপাতালের অপরিশোধিত বর্জ্য পানির মাধ্যমে এসব ব্যাকটেরিয়া পরিবেশে ছড়িয়ে পড়লে, গ্লাইফোসেট ব্যবহৃত কৃষিজমিতে তারা সহজেই টিকে থাকতে পারে এবং আরও বিস্তার লাভ করতে পারে।

গ্লাইফোসেট নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। এর আগে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, এই রাসায়নিক উপাদানটি মৌমাছিসহ নানা ধরনের উপকারী পোকামাকড়ের জন্য ক্ষতিকর। আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থা একে সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী উপাদান হিসেবেও শ্রেণিবদ্ধ করেছে।

তবে অস্ট্রেলিয়ায় নন-হজকিন লিম্ফোমা রোগে আক্রান্ত প্রায় ৮০০ রোগীর করা একটি সমষ্টিগত মামলায় গ্লাইফোসেট ক্যানসারের কারণ—এমন প্রমাণ চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, কৃষি ও গৃহস্থালিতে ব্যবহৃত রাসায়নিকের প্রভাব নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। কারণ, এ ধরনের পণ্যের অপ্রত্যাশিত পার্শ্বপ্রতিক্রিয়া বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

সূত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au