সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী
দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…
মেলবোর্ন, ২৫ মার্চ- আলোচিত ‘এক-এগারো’ পর্বের অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব, সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী-কে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এ আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান জানান, তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রিমান্ড মঞ্জুর করেছেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের এসআই রায়হানুর রহমান আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, মামলার তদন্তে দেখা গেছে, এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মাসুদ উদ্দিন চৌধুরী ঘটনার পর থেকে পলাতক ছিলেন। পরে ঢাকা মহানগর পুলিশের একটি দল তার অবস্থান শনাক্ত করে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার বাসা থেকে তাকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেও নিজেকে আড়াল করার চেষ্টা করেছেন বলে উল্লেখ করা হয় আবেদনে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, মামলার মূল রহস্য উদঘাটন, পলাতক আসামিদের গ্রেফতার, আত্মসাৎ ও চাঁদাবাজির অর্থ উদ্ধারের জন্য তার রিমান্ডে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
এর আগে সোমবার দিবাগত রাতে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au