খেলা

গেরুয়া পতাকা হাতে নিচ্ছেন লিয়েন্ডার পেজ, নির্বাচনের আগে বিজেপির চমক

  • 1:26 pm - March 25, 2026
  • পঠিত হয়েছে:২৯৭ বার

মেলবোর্ন, ২৫ মার্চ- টেনিস লিজেন্ড লিয়েন্ডার পেজ, যিনি বছরের পর বছর বিশ্বজুড়ে টেনিসের কোর্টে ভারতের পতাকা বহন করেছেন- সেই তিনিই এবার রাজনীতির মাঠে নামতে যাচ্ছেন বিজেপির পতাকা হাতে। গতকাল কলকাতার নিউটাউনের একটি হোটেলে দলটির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে একান্তে বৈঠকের পর এমন জল্পনা ছড়িয়ে পড়ে দেশ থেকে দেশান্তরে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, লিয়েন্ডার পেজের বিজেপিতে যোগ দেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

মূলত ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এমন আয়োজন। ধারণা করা হচ্ছে, নিতিন নবীনের কলকাতা সফরে লিয়েন্ডার পেজের মতো আরও কয়েকজন বিখ্যাত ব্যক্তি বিজেপিতে যোগ দেবেন।

লিয়েন্ডার আর্দ্রিয়ান পেজ
তার প্রকৃত নাম লিয়েন্ডার আর্দ্রিয়ান পেজ। তবে টেনিসের কোর্টে পা রাখার পর পরিচিতি পান লিয়েন্ডার পেজ নামে। ১৯৭৩ সালের ১৭ ই জুন তার জন্ম হয় কলকাতায়। বড় এই তিলোত্তমা শহরেই।

১২ বছর বয়সে ১৯৮৫ সালে যোগ দেন মাদ্রাজের ‘ব্রিটানিয়া অমৃতরাজ টেনিস অ্যাকাডেমী’তে। এই অ্যাকাডেমীতে কোচ হিসেবে পান ডেভ ও’মায়ারাকে। যিনি লিয়েন্ডারকে তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যে কারণে ৫ বছরের মধ্যেই আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। ১৯৯০ সালে উইম্বলডন জুনিয়র শিরোপা জেতার পাশাপাশি বিশ্ব জুনিয়র র‌্যাংকিংয়ে ১ নম্বর স্থান অর্জন করেন।

তারপর থেকে লিয়েন্ডার পেজকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আন্তর্জাতিক টেনিসে অলিম্পিক পদক জয়সহ একের পর এক সাফল্য পেয়ে গেছেন। ভারতের আরেক টেনিস তারকা মহেশ ভূপতির সাথে জুটি বেঁধে বিশ্ব ডাবলস টেনিসে দীর্ঘসময় প্রথম স্থান ধরে রাখেন। এই জুটি সবচেয়ে বড় সাফল্য ১৯৯৯ সালে তারা সবকটি লড়ায়ের ফাইনালে পৌঁছান।

লিয়েন্ডার পেজের এমন সাফল্যের স্বীকৃতি স্বরূপ ভারতের অন্যতম ক্রীড়া সম্মাননা ‘রাজীব গান্ধী খেল রত্ন’ এবং বেসামরিক পদক ‘পদ্মশ্রী’তে ভূষিত হন।

বাবা-মা দু’জনই ছিলেন ভারতের বিখ্যাত ক্রীড়াবিদ
ভারতের নামকরা বাস্কেটবল খেলোয়াড় ছিলেন লিয়েন্ডার পেজের মা জেনিফার পেজ। তিনি  ১৯৮০ এশীয় বাস্কেটবলের  লড়াইয়ে ভারতীয় দলের নেতৃত্ব দেন। বাবা ভাস পেজ ছিলেন বিখ্যাত হকি খেলোয়াড়। ১৯৭২ মিউনিখ অলিম্পিকে ভারতের ব্রোঞ্জ পদক জয়ী দলের সদস্য। লিয়েন্ডার পেজ তার মায়ের দিক থেকে বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্তের বংশধর।

নিতিন নবীনের সঙ্গে ‘গোপন বৈঠক’
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার কলকাতার নিউটাউনে দলের নেতাদের সাথে দফায় দফায় বঠৈক করছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সেই হোটেলেই হঠাৎ দেখা যায় টেনিস লিয়েন্ডার পেজকে। দলের বঠৈক ছেড়ে নিতিন রুদ্ধদ্বার বৈঠকে বসেন।

ওই বৈঠকে রাজ্য বিজেপির নেতৃত্বকেও ডেকে নেন সর্বভারতীয় সভাপতি। তবে কোনো পক্ষই এ নিয়ে মুখ খোলেননি। তবে আলোচনার ধরন দেখে রাজনৈতিক মহলের ধারণা, লিয়েন্ডারের বিজেপিতে যোগদান এখন সময়ের অপেক্ষা।

যোগ দিয়েছিলেন তৃণমূলে
২০২১ সালের ২৯শে অক্টোবর লিয়েন্ডার পেজ গোয়া বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। সেই সময় দলটির হয়ে প্রচারের ময়দানেও দেখা গিয়েছিল তাকে। তারপর থেকে লিয়েন্ডারকে তৃণমূলের রাজনৈতিক কর্মসূচিতে সেভাবে আর দেখা যায়নি। এবার সরাসরি বিজেপির কেন্দ্রীয় নেতার সঙ্গে বৈঠক করায় তার রাজনৈতিক অবস্থান বদলের ইঙ্গিত স্পষ্ট। লিয়েন্ডার পেজের এই সম্ভাব্য দলবদল রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে ধারণা করা হচ্ছে।

কেন লিয়েন্ডারকে চায় বিজেপি?
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে একজন বিশ্বখ্যাত বাঙালি ক্রীড়াবিদকে দলে টেনে চমক দিতে চাইছে বিজেপি। লিয়েন্ডার পেজের মতো ব্যক্তিত্বকে সামনে রেখে শিক্ষিত ও ক্রীড়াপ্রেমী ভোটারদের কাছে পৌঁছানো অনেক সহজ হবে বলে মনে করছে গেরুয়া শিবির। বিশেষ করে অলিম্পিক পদকজয়ী তারকার ইমেজকে নির্বাচনের প্রচারে বড় হাতিয়ার করতে চাইছে তারা।

বিজেপি সূত্রের খবর, লিয়েন্ডারের যোগদানের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। রাজ্যের আসন্ন হাইভোল্টেজ নির্বাচনের আগে এই ‘মাস্টারস্ট্রোক’ মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে চিন্তার ভাঁজ ফেলবে বলে মনে করা হচ্ছে।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au