বাংলাদেশ

ভয়াল ২৫ মার্চ: গণহত্যার সেই কালরাত

  • 1:44 pm - March 25, 2026
  • পঠিত হয়েছে:২২৬ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ মার্চ-  আজ ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতির জীবনে নেমে আসে এক বিভীষিকাময় রাত, যা ইতিহাসে চিহ্নিত হয়ে আছে নির্মম হত্যাযজ্ঞের কালরাত হিসেবে। ওই রাতেই পাকিস্তানি বাহিনী পূর্বপরিকল্পিত অপারেশন সার্চলাইট বাস্তবায়নের মাধ্যমে নিরস্ত্র বাঙালিদের ওপর চালায় ব্যাপক গণহত্যা।

মধ্যরাতের পরপরই রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা শুরু করে পাকিস্তানি সেনারা। ট্যাংক, মর্টার ও ভারী অস্ত্রে সজ্জিত বাহিনী একযোগে পিলখানা, রাজারবাগ পুলিশ লাইনস এবং নীলক্ষেত এলাকায় আক্রমণ চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকা মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়।

বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চালানো হয় ভয়াবহ হত্যাযজ্ঞ। জগন্নাথ হলে সংঘটিত হয় অন্যতম নৃশংস গণহত্যা। নিহতদের মধ্যে ছিলেন প্রখ্যাত দার্শনিক গোবিন্দ চন্দ্র দেব, অধ্যাপক মনিরুজ্জামান, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা ও সন্তোষ ভট্টাচার্যসহ অসংখ্য শিক্ষক-শিক্ষার্থী। রোকেয়া হলেও নারী শিক্ষার্থীরা নির্মম নির্যাতনের শিকার হন।

এই সামরিক অভিযানের পরিকল্পনা করেন মেজর জেনারেল খাদিম হোসেন রাজা ও মেজর জেনারেল রাও ফরমান আলী। পরবর্তীতে খাদিম হোসেন রাজার আত্মজীবনী A Stranger in My Own Country-তে এ অভিযানের নানা দিক উঠে আসে।

১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেও ক্ষমতা হস্তান্তর না করে পাকিস্তানি শাসকগোষ্ঠী দমন-পীড়নের পথ বেছে নেয়। এরই ধারাবাহিকতায় স্বাধীনতার আকাঙ্ক্ষা দমিয়ে দিতে শুরু হয় এই গণহত্যা, যার মধ্য দিয়েই সূচনা হয় নয় মাসব্যাপী মুক্তিযুদ্ধ।

অভিযান শুরুর আগেই পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান গোপনে ঢাকা ত্যাগ করেন। একই রাতে ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করা হয় জাতির নেতা শেখ মুজিবুর রহমানকে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউটসহ বিভিন্ন স্মরণ আয়োজন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণীতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au