বাংলাদেশ

২৫ মার্চের ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি বাতিল, কারণ জানায়নি সরকার

  • 1:54 pm - March 25, 2026
  • পঠিত হয়েছে:২৮৬ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ মার্চ- জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে ২৫ মার্চ রাতে প্রতীকী ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি পালন না করার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। মঙ্গলবার রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে একই দিন সকালে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছিল, ১৯৭১ সালের ভয়াল ২৫ মার্চের স্মরণে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে। তবে রাতে হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করে কর্মসূচি বাতিল করা হয়। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

বাংলাদেশে গত কয়েক বছর ধরে ২৫ মার্চের কালরাত স্মরণে আলো নিভিয়ে প্রতীকী অন্ধকার পালন করা হয়। পাশাপাশি অনেক জায়গায় মোমবাতি জ্বালিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কর্মসূচিও দেখা যায়।

১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চলাইট চালিয়ে নিরস্ত্র বাঙালিদের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ শুরু করে। সেই রাত থেকেই শুরু হয় মুক্তিযুদ্ধ, যার মধ্য দিয়ে নয় মাস পর স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ।

দিবসটি রাষ্ট্রীয়ভাবে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে এবং এ উপলক্ষে বিভিন্ন স্মরণ কর্মসূচি গ্রহণ করা হয়।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au