বিশ্ব

যুদ্ধ থামাতে ইরানকে ১৫ দফা শান্তি প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র

  • 2:29 pm - March 25, 2026
  • পঠিত হয়েছে:১৭৮ বার
ইরানে শক্তিশালী হামলার জন্য ট্রাম্পের অনুমতির অপেক্ষায় সেন্টকম। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ মার্চ- মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব তেহরানে পৌঁছানো হয়েছে, যেখানে ইসলামাবাদ সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবেও ভূমিকা রাখছে।

প্রস্তাবিত পরিকল্পনায় ইরানকে তার পারমাণবিক কর্মসূচিতে বড় ধরনের ছাড় দিতে বলা হয়েছে। বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো ভেঙে ফেলা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থগিত করার মতো শর্ত অন্তর্ভুক্ত রয়েছে। একই সঙ্গে ইরানকে আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন কমানো এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত পারমাণবিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং দেশটির বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে সহায়তার আশ্বাস দিয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।

মার্কিন গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য এক মাসের যুদ্ধবিরতির প্রস্তাবও রাখা হয়েছে। একই সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে উঠে এসেছেন বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

তবে পুরো বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন বা তেহরান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তারা এখনো এই প্রস্তাবের কোনো নথি সরাসরি যাচাই করতে পারেনি।

এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে “ভালো ও ফলপ্রসূ” আলোচনা হয়েছে এবং তিনি সাময়িকভাবে ইরানের জ্বালানি স্থাপনায় হামলার পরিকল্পনা স্থগিত করেছেন। যদিও ইরান এই দাবি অস্বীকার করে বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো সরাসরি আলোচনা হয়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা আক্রমণে সংঘাত এখন চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। চলমান এই পরিস্থিতিতে কূটনৈতিক তৎপরতা বাড়লেও যুদ্ধ বন্ধের সম্ভাবনা এখনো অনিশ্চিত রয়ে গেছে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au