বাংলাদেশ

কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক খুনে যা জানা যাচ্ছে

  • 4:52 pm - March 25, 2026
  • পঠিত হয়েছে:২৪৫ বার
নিহত খোরশেদ আলম, ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৫ মার্চ- কক্সবাজার শহরের সমুদ্রসৈকতসংলগ্ন ঝাউবাগানের কবিতা চত্বর এলাকায় ছুরিকাঘাতের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঘটে এই হত্যাকাণ্ড। নিহত খোরশেদ আলম কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইউসুলুলঘোনা এলাকার শাহ আলমের ছেলে। তিনি ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন, তবে কোনো পদপদবি ধারন করেননি।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই খোরশেদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে খোরশেদের সঙ্গে থাকা তারিন নামের এক তরুণীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

ওসি মো. ছমি উদ্দিন জানিয়েছেন, হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। ঘটনার প্রত্যক্ষদর্শী এবং নিহতের ঘনিষ্ঠজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, রাতে কবিতা চত্বর এলাকায় অবস্থানকালে দুই যুবক খোরশেদের ওপর হামলা চালিয়ে শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করেন।

খবর ছড়িয়ে পড়ার পর ছাত্রদলের নেতা-কর্মীরা রাত সোয়া একটার দিকে শহরে বিক্ষোভ মিছিল করেন। পুরোনো শহীদ মিনার এলাকায় সমাবেশে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন বলেন, “জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা খোরশেদ আলমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সৈকতসহ শহরজুড়ে কিশোর গ্যাং ও ছিনতাইকারীর দৌরাত্ম্য বেড়েছে, পুলিশ নির্বিকার।”

সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান উল্লেখ করেন, “কবিতা চত্বর ও সৈকত এলাকায় পর্যটকের সমাগম থাকলেও পুলিশ টহল নেই। খোরশেদ হত্যাকাণ্ড শান্ত পর্যটন শহরের জন্য অশনিসংকেত।” জেলা এনসিপির মুখপাত্র মো. খালেদ বিন সাঈদ পুলিশ কর্মকর্তাদের সতর্ক করে বলেন, “দ্রুত খোরশেদ হত্যাকারীদের গ্রেপ্তার করুন, নয়তো বদলি হয়ে চলে যান।”

কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওসমান সরওয়ারও সমাবেশে উপস্থিত থেকে খোরশেদ আলম হত্যায় জড়িতদের গ্রেপ্তার করার দাবি জানান।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au