বাংলাদেশ

জামায়াত নেতার বাড়ি থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

  • 11:47 pm - March 25, 2026
  • পঠিত হয়েছে:২৪১ বার
সুনামগঞ্জে জামায়াত নেতার বাড়ি থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ মার্চ- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক জামায়াত নেতার বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার ভোররাতে উপজেলার শ্রীরামসি ইউনিয়নের রসুলপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত পিয়ার আলী ওই গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে জামায়াতে ইসলামির শ্রীরামসি আঞ্চলিক শাখার সভাপতি হিসেবে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের একটি বিশেষ দল ভোররাতে পিয়ার আলীর বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় তার বসতঘর তল্লাশি করে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলভার, একটি একনলা বন্দুক এবং একটি দেশীয় পাইপগান। এছাড়া বিভিন্ন ধরনের মোট ১৩ রাউন্ড গুলি, ১৪ বক্স ক্যালিবারের এয়ারগানের গুলি, একটি খালি পিস্তলের ম্যাগাজিন এবং দেশীয়ভাবে তৈরি কয়েকটি প্রাণঘাতী ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জগন্নাথপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার পরপরই পুলিশ বাদী হয়ে পিয়ার আলীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, অভিযানের সময় অভিযুক্ত পিয়ার আলী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

পুলিশের ধারণা, উদ্ধার হওয়া অস্ত্রগুলো অবৈধভাবে সংরক্ষণ করা হয়েছিল এবং এগুলো কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের সম্পৃক্ততা আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতার বাড়ি থেকে এ ধরনের অস্ত্র উদ্ধার হওয়ায় এলাকায় উদ্বেগ ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au