বিশ্ব

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন

ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের মাফিয়াদের এনকাউন্টার করবে বিজেপির পুলিশ: দিলীপ ঘোষ

  • 8:34 pm - March 27, 2026
  • পঠিত হয়েছে:১২৫ বার
বিজেপি নেতা দিলীপ ঘোষ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন,২৭ মার্চ- পশ্চিমবঙ্গে এবার ক্ষমতায় এলে মাফিয়াদের উত্তরপ্রদেশের মতো এনকাউন্টার করবে বিজেপির পুলিশ। এমন চাঞ্চল্যকর মন্তব্য করেছেন বিজেপি নেতা এবং খড়গপুর সদর আসন থেকে এবারের প্রার্থী দিলীপ ঘোষ।

ভোট প্রচারে তিনি বলেন, ৪ মে’র পর বাংলায় সরকার পাল্টাবে এবং ক্ষমতায় আসছি। পশ্চিমবঙ্গও উন্নয়ন হবে উত্তরপ্রদেশের মতো। এখানে মাফিয়া রাজ চলবে না। বর্তমানে কিছু গুন্ডা-মাফিয়া পুলিশকে সঙ্গে বসে চা খাচ্ছে, তবে ক্ষমতায় এলে সেই পুলিশ উত্তরপ্রদেশের স্টাইলে তাদের এনকাউন্টার করবে।

দিলীপ ঘোষ আরও বলেন, “যারা আমাকে ভয় পাবে, আমি তাদেরকে আরও ভয় দেখাব। এটাই আমার স্টাইল। দম থাকলে আমার সামনে এসো। আমি ধমকে চমকেই রাজনীতি করেছি। খড়গপুরের মানুষ তাই আমাকে ভোট দেয়। এবারও দেবে। এখানকার গুন্ডা-মাফিয়ার বিরুদ্ধে আমি লড়াই করেছি, যতদিন থাকবো লড়বো। তবে এবার আর লড়তে হবে না, ভেতরে ঢোকাবো।”

তিনি আরও বলেন, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ পরিবর্তন হবে। যে পুলিশ আজকে মাফিয়া-গুন্ডার সঙ্গে চা খাচ্ছে বা চোর নেতাদের সঙ্গে চামচাগিরি করছে, ক্ষমতায় এলে সেই পুলিশ দেখাবে অন্যরূপ। ৪ মে’র পরে মে মাসের সব পাল্টে যাবে। “গতবার বাংলার মানুষ ভরসা করে বিজেপিকে ভোট দিয়েছিল। তাই ৭৭ আসন পেয়েছিলাম। এবার ডবল আসন পাবো। সরকার আমাদেরই হবে।”

দিলীপ ঘোষের এই মন্তব্যকে কেন্দ্র করে শাসক দল তৃণমুল কংগ্রেস নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে।

পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে দুই দফায়, ২৩ ও ২৯ এপ্রিল। ভোটের ফল জানা যাবে ৪ মে। খড়গপুর সদর আসনে ভোট গ্রহণ হবে ২৩ এপ্রিল। বিজেপি ইতিমধ্যেই দাবি করছে, তারা ক্ষমতায় আসছে।

 

এই শাখার আরও খবর

ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৪

মেলবোর্ন, ১৯ জুন- ভারতের ছত্তিশগড় রাজ্যে বালু মহালকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ…

দুই দিনের ব্যবধানে মধুখালীতে ফের মন্দিরের প্রতিমা ভাঙচুর

মেলবোর্ন, ১৯ জুন- ফরিদপুরের মধুখালী উপজেলায় দুই দিনের ব্যবধানে আবারও একটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে উপজেলার মেঘচামী ইউনিয়নের শতবর্ষী বামুন্দী সার্বজনীন…

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ ৪১ শতাংশ বৃদ্ধি

মেলবোর্ন, ১৯ জুন- সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ এক বছরের ব্যবধানে উল্লেখযোগ্য হারে বেড়েছে। সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত…

সিডনির সমুদ্রসৈকতে হাঙরের হামলায় গুরুতর আহত লিয়া এখনও লাইফ সাপোর্টে

মেলবোর্ন, ১৯ জুন- অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় কুজি বিচে হাঙরের হামলার শিকার হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও এক সন্তানের মা লিয়া স্টুয়ার্ট এখনও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে…

জামিন পেলেন না ‘আইএস ব্রাইড’, আদালতের পর্যবেক্ষণ ‘সামান্য ঝুঁকিও গ্রহণযোগ্য নয়’

মেলবোর্ন, ১৮ জুন- অস্ট্রেলিয়ায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া কথিত ‘আইএস ব্রাইড’ জেইনাব আহমদের জামিন আবেদন খারিজ করেছেন আদালত। আদালত বলেছেন, সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট ঝুঁকি সামান্য…

এআই দৌড়ে আমেরিকাকে ছাড়িয়ে যাওয়ার নয়, ভিন্ন পথেই এগোচ্ছে চীন

মেলবোর্ন, ১৮ জুন- বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির নেতৃত্ব নিয়ে যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে, তখন বিশ্লেষকরা বলছেন, চীন আসলে যুক্তরাষ্ট্রকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au