বিশ্ব

ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে ইউক্রেন

  • 12:02 am - March 28, 2026
  • পঠিত হয়েছে:৩৯ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ মার্চ- ফ্রান্সের ভক্স-দ্য-সেরনে এলাকায় অনুষ্ঠিত জি৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জানিয়েছেন, ইরানি হামলা মোকাবিলায় সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ একাধিক দেশের সঙ্গে নিরাপত্তা চুক্তি চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছেছে ইউক্রেন।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও ইউক্রেন ইস্যু থেকে বৈশ্বিক মনোযোগ সরিয়ে নেওয়া উচিত নয়, কারণ এই সংঘাতগুলো একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত।

বর্তমানে পঞ্চম বছরে গড়ানো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে আন্তর্জাতিক সমর্থন আরও জোরদার করতে চায় কিয়েভ। তবে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনা ওয়াশিংটনের সামরিক সহায়তা কমিয়ে দিতে পারে, এমন আশঙ্কাও রয়েছে বলে জানান তিনি।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উপসাগরীয় অঞ্চলে সফর করছেন। এই সফরকে ঘিরেই সম্ভাব্য সহযোগিতা ও পারস্পরিক অবদানের বিষয়ে কয়েকটি দেশের সঙ্গে খসড়া চুক্তি প্রস্তুত করা হয়েছে। এসব চুক্তিতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে ড্রোন ও মানববিহীন প্রযুক্তিতে সহযোগিতার ওপর।

সিবিহা জানান, এই সফরের মধ্যেই কিছু দেশের সঙ্গে চুক্তিগুলো চূড়ান্ত হওয়ার আশা করা হচ্ছে। এর আগে সৌদি আরবের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর কথা জানিয়েছেন জেলেনস্কি। এছাড়া কুয়েত, জর্ডান ও ওমানের সঙ্গেও আলোচনা হয়েছে।

তবে সংযুক্ত আরব আমিরাত ও কাতারের সঙ্গে আলোচনা সবচেয়ে অগ্রসর পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে ভিডিও পোস্ট

মেলবোর্ন, ২৮ মার্চ- শরীয়তপুরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) রাতে দুর্বৃত্তরা এই আগুন লাগায় বলে জানা গেছে।…

স্বাধীনতাবিরোধী অপশক্তি নতুন রূপে সক্রিয়: মির্জা ফখরুল

মেলবোর্ন, ২৮ মার্চ- মহান স্বাধীনতা দিবসের ৫৫ বছর পূর্তির দিনে বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতর্ক করেছেন যে, বাংলাদেশের স্বাধীনতাবিরোধী এবং…

টাঙ্গাইলে বাসে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ নিহত ৫

মেলবোর্ন, ২৮ মার্চ- টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ধলাটেঙ্গর এলাকায় শুক্রবার রাতের একটি মর্মান্তিক রেল দুর্ঘটনায় নারী-শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় ঘারিন্দা রেলওয়ের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই)…

ভোটার তালিকায় নাম না ওঠা নিয়ে কলকাতার রাস্তায় বিক্ষোভ

মেলবোর্ন, ২৮ মার্চ- পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় সাধারণ মানুষের উদ্বেগ ও ক্ষোভ বাড়তে থাকায় কলকাতার রাস্তায় প্রতিবাদ দেখা দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত…

ঠাকুরগাঁওয়ে ‘ধর্ম অবমাননা’র কথিত অভিযোগে হিন্দু তরুণ গ্রেপ্তার

মেলবোর্ন, ২৮ মার্চ- বাংলাদেশে সংখ্যালঘু অধ্যুষিত জেলা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ধর্ম অবমাননার কথিত অভিযোগ তুলে এবং মব সৃষ্টি করে বিধান রায় নামের এক হিন্দু তরুণকে…

ইরানের স্কুলে প্রাণঘাতী বোমা হামলার স্বচ্ছ তদন্ত চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

মেলবোর্ন, ২৮ মার্চ- দক্ষিণ ইরানের মিনাবে ২৮ ফেব্রুয়ারি ঘটে যাওয়া বালিকা বিদ্যালয়ে প্রাণঘাতী বোমা হামলার ঘটনার দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au