বিশ্ব

জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উদ্যোগ, অতিরিক্ত সরবরাহে অর্থায়ন দেবে অস্ট্রেলিয়া সরকার

  • 2:21 pm - March 28, 2026
  • পঠিত হয়েছে:২৩১ বার
জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উদ্যোগ, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ মার্চ- মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব মোকাবিলায় জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে নতুন ক্ষমতা ঘোষণা করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি জানিয়েছেন, আন্তর্জাতিক বাজার থেকে অতিরিক্ত জ্বালানি আমদানিতে আর্থিক ঝুঁকি বহন করবে সরকার, যাতে সরবরাহে ঘাটতি না থাকে।

সরকারি এই পরিকল্পনার আওতায় তেল কোম্পানিগুলো আগের মতোই জ্বালানি কিনবে, তবে যেসব চালান বেশি ব্যয়বহুল হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে, সেগুলোর আর্থিক দায়ভার সরকার নেবে। এর ফলে সরবরাহকারীরা অতিরিক্ত জ্বালানি কার্গো নিশ্চিত করতে আরও আত্মবিশ্বাস পাবে বলে মনে করছে সরকার।

বর্তমানে নিউ সাউথ ওয়েলস এবং কুইন্সল্যান্ড-সহ দেশের বিভিন্ন এলাকায় শত শত সার্ভিস স্টেশনে পেট্রোল ও ডিজেলের ঘাটতি দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি কেনাও এই সংকটের একটি বড় কারণ।

এ পরিস্থিতিতে সরকার গাড়িচালকদের অপ্রয়োজনীয়ভাবে জ্বালানি মজুত না করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বাজারে অতিরিক্ত সরবরাহ নিশ্চিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

এদিকে, বিরোধী জোট জ্বালানির ওপর আবগারি কর কমানোর দাবি জানিয়েছে। তবে সরকার আপাতত সরবরাহ বাড়ানোর দিকেই গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি পেট্রোল ও ডিজেলের ওপর কর সাময়িকভাবে কমানোর সম্ভাবনাও পুরোপুরি নাকচ করেননি।

তিনি বলেন, “সরকারের এই সহায়তা স্বাভাবিক ব্যবসার অংশ নয়। আন্তর্জাতিক বাজারে যে অতিরিক্ত সরবরাহ রয়েছে, সেখান থেকে জাহাজভর্তি জ্বালানি কেনার জন্য আমরা আর্থিক নিশ্চয়তা দেব, যাতে তা দ্রুত অস্ট্রেলিয়ায় আনা যায়।”

সরকারের মতে, এই উদ্যোগের ফলে চুক্তিবহির্ভূত চাহিদা পূরণ করা সহজ হবে এবং আঞ্চলিক ও স্বতন্ত্র জ্বালানি সরবরাহকারীরাও এর সুফল পাবে।

এই শাখার আরও খবর

শাহজালাল বিমানবন্দরে আগুন, আতঙ্কে বিদেশগামী যাত্রীরা

ওটিএন বাংলা ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার (২০ অক্টোবর)…

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au