খেলা

দুর্বল মৌরিতানিয়ার বিপক্ষে ঘাম ঝরানো জয় আর্জেন্টিনার

  • 5:40 pm - March 28, 2026
  • পঠিত হয়েছে:১৪৫ বার

মেলবোর্ন, ২৮ মার্চ- ফিফা র‍্যাঙ্কিংয়ে যথেষ্ট পিছিয়ে থাকা মৌরিতানিয়া দলের বিপক্ষে প্রত্যাশিত একপেশে জয় পায়নি আর্জেন্টিনা। র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থানে থাকা আর্জেন্টিনা ১১৫তম অবস্থানের দলের সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শেষ মুহূর্তের গোল হজম করতে হয়েছে। শনিবার বাংলাদেশ সময় ভোরে লা বোম্বোনেরার মাঠে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনা ২-১ ব্যবধানে জয়ী হয়।

আর্জেন্টিনার প্রথমার্ধের দুটি গোল করেছেন এনজো ফার্নান্দেজ ও নিকো পাজ। যোগ করা সময়ে জর্ডান লেফোর্ট মৌরিতানিয়ার একমাত্র সান্ত্বনাসূচক গোল করেন।

অধিনায়ক লিওনেল মেসি বেঞ্চে থাকলেও প্রথমার্ধে স্বাগতিকরা আক্রমণে দাপট দেখায়। থিয়াগো আলমাদা, জুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজ আক্রমণে মৌরিতানিয়ার রক্ষণভাগ ব্যস্ত রাখেন।

১৭ মিনিটে নাহুয়েল মোলিনার ক্রস থেকে এনজো ফার্নান্দেজ আর্জেন্টিনাকে এগিয়ে নেন। ৩২ মিনিটে ফ্রি-কিক থেকে নিকো পাজ দ্বিতীয় গোল করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে মেসি, রদ্রিগো ডি পল ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে বদলি হিসেবে নামানো হলেও আর কোনো গোল হয়নি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জর্ডান লেফোর্ট ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান কমান।

শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মার্চ উইন্ডোর প্রথম প্রীতি ম্যাচ শেষ করে আর্জেন্টিনা। আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দ্বিতীয় প্রীতি ম্যাচে তারা জাম্বিয়া-র সঙ্গে মুখোমুখি হবে।

এই শাখার আরও খবর

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

একটি ইমেইলেই উন্মোচিত অস্ট্রেলিয়ার ২ বিলিয়ন ডলারের প্রতারণা শিল্প

মেলবোর্ন, ২৩ জুলাই: অস্ট্রেলিয়ায় ই-মেইলভিত্তিক আর্থিক প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি বা ‘বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)’ প্রতারণা দেশটির সবচেয়ে দ্রুত বিস্তার লাভ…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

মেলবোর্ন, ২২ জুলাই:  নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au