খেলা

আদালত থেকে খালাস পেলেন অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার!

  • 2:36 am - March 14, 2025
  • পঠিত হয়েছে:১১২ বার
নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল। ছবি; সংগৃহীত

অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলকে মাদক পাচারের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। তবে লঘু অপরাধে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এ জন্য তাঁর শাস্তি হতে পারে।

ম্যাকগিলের বিরুদ্ধে ২০২১ সালে নিষিদ্ধ মাদক কোকেন সরবরাহের অভিযোগ আনা হয়। জানা যায়, তিনি ৩ লাখ ৩০ হাজার ডলারের কোকেন চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এ কারণে তাঁকে ২০২৩ সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয়।

সিডনি জেলা আদালতের একটি জুরি জানিয়েছে, স্টুয়ার্ট ম্যাকগিল কোকেন পাচারে যুক্ত থাকলেও তাঁর রেস্তোরাঁ থেকে শুরু হওয়া বৃহৎ পরিসরের আর্থিক লেনদেন সম্পর্কে অবগত ছিলেন না। এ কারণে আদালতের রায় তাঁর পক্ষে গেছে। মামলার শুনানি ৮ সপ্তাহ মুলতবি থাকার পর আজ চূড়ান্ত ফয়সালা হয়েছে।

স্টুয়ার্ট ম্যাকগিলের বিরুদ্ধে আনা গুরুতর অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি
স্টুয়ার্ট ম্যাকগিলের বিরুদ্ধে আনা গুরুতর অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি।
বিচারকদের জানানো হয়েছিল, ম্যাকগিলের সঙ্গে মাদক ব্যবসায়ীর নিয়মিত যোগাযোগ ছিল এবং তিনি ও তাঁর শ্যালক মারিনো সোতিরোপোলোসের মধ্যে ৩ লাখ ৩০ হাজার ডলারের বিনিময়ে এক কেজি কোকেন পাচারের চুক্তি হয়েছিল।
কিন্তু ৫৪ বছর বয়সী ম্যাকগিল আদালতে বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, সিডনির উত্তর তীরে অবস্থিত তাঁর রেস্তোরাঁয় একটি বৈঠকে যোগ দিলেও কোনো ধরনের আর্থিক চুক্তি হয়নি। তাঁর বিরুদ্ধে আনা অর্থ লেনদেনের অভিযোগ আদালতও প্রমাণ করতে পারেনি।

অস্ট্রেলিয়ার হয়ে ৪৪ টেস্ট খেলা ম্যাকগিলকে তুমুল প্রতিভাবান লেগ স্পিনার মনে করা হতো। কিন্তু তাঁর দুর্ভাগ্য যে, সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্নের কারণে আড়ালে পড়ে গিয়েছিলেন। অনেকেই বলেন, ভুল সময়ে জন্মেছিলেন ম্যাকগিল। খুব বেশি সুযোগ না পেলেও নিজেকে ঠিকই প্রমাণ করেছেন। টেস্টে ২৯.০২ গড়ে নিয়েছেন ২০৮ উইকেট।

২০০৬ সালে বাংলাদেশের বিপক্ষে ফতুল্লা টেস্টের প্রথম ইনিংসে ৮ উইকেট শিকার করেন স্টুয়ার্ট ম্যাকগিল। সেটিই তার টেস্টে ক্যারিয়ার সেরা বোলিং।

এই শাখার আরও খবর

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au