নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও
নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…
মেলবোর্ন, ২৯ মার্চ: হাটি হাটি পা পা করে এক বছরের গণ্ডি পেরিয়ে নতুন অধ্যায়ে পদার্পণ করল প্রবাসভিত্তিক বাংলা সংবাদমাধ্যম ওটিএন বাংলা। ২০২৫ সালের ২৯ মার্চ আনুষ্ঠানিক যাত্রা শুরু করা এই গণমাধ্যমটি এক বছরে পাঠকপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার এক দৃঢ় অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।
প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গত ২৮ মার্চ মেলবোর্নে এক আনন্দঘন পরিবেশে শুভাকাঙ্ক্ষী ও পাঠকদের সঙ্গে কেক কেটে এই বিশেষ দিন উদযাপন করে ওটিএন বাংলা পরিবার। হৃদয়ে ৭১ মেলবোর্ন আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে ড্রিম বিল্ডার্স চার্চ মেলবোর্নে এই কেক কাটার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত অতিথি, পাঠক ও শুভাকাঙ্ক্ষীরা ওটিএন বাংলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং প্রবাসে বাংলা সাংবাদিকতার এই উদ্যোগকে সাধুবাদ জানান।
কেক কাটার এই আয়োজনটি রূপ নেয় এক আন্তরিক শুভেচ্ছা ও মূল্যায়নের আসরে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর ড. জহর ভৌমিক, ড. সজল পালিত, ড. নরোত্তম দাস, পাঞ্জেরী পাবলিকেশন্সের কর্ণধার কামরুল হাসান, প্রিয়াঙ্কা রায়, সুপর্ণা রায়, ড. শুভজিৎ রায়সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

কমিউনিটির উপস্থিতিতে কেক কেটে উদযাপন ওটিএন বাংলার এক বছরের অর্জন।
তাঁরা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, অল্প সময়ের মধ্যেই ওটিএন বাংলা প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যম হিসেবে নিজস্ব অবস্থান তৈরি করেছে। নিয়মিত সংবাদ প্রকাশ, কমিউনিটির কার্যক্রম তুলে ধরা এবং বাংলা ভাষা ও সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ওটিএন বাংলার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তারা।

পাঠক, শুভাকাঙ্ক্ষী ও কমিউনিটির ভালোবাসায় এক বছর পূর্ণ করল ওটিএন বাংলা।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনে আরও বিস্তৃত পরিসরে কাজ করে ওটিএন বাংলা প্রবাসে বাংলা সাংবাদিকতার একটি শক্তিশালী ও প্রভাবশালী প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে।

শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছে ওটিএন বাংলা—প্রথম বছরের সফল যাত্রার উদযাপন।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৯ মার্চ ভিক্টোরিয়ার ফেদারব্রুক কমিউনিটি সেন্টারে বাংলাদেশি-অস্ট্রেলিয়ান সম্প্রদায়ের জাঁকজমকপূর্ণ উপস্থিতিতে ওটিএন বাংলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আয়োজিত এই অনুষ্ঠানটি শুধু একটি সংবাদপত্রের উদ্বোধন ছিল না—এটি ছিল প্রবাসে বাংলা সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচনের এক ঐতিহাসিক মুহূর্ত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইন্ডহ্যাম সিটি কাউন্সিলের কাউন্সিলর সুসান ম্যাকইনটায়ার এবং পয়েন্ট কুক আসনের সংসদ সদস্য ম্যাথিউ হিলাকারি, যাঁরা প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
বাংলাদেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান পাঞ্জেরী পাবলিকেশন্সের কর্ণধার কামরুল হাসান তাঁর বক্তব্যে বলেন,
“ওটিএন বাংলা কেবল একটি সংবাদপত্র নয়, এটি আমাদের সমষ্টিগত সত্তার প্রতিফলন। প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতিকে এগিয়ে নিতে আমরা সবাই মিলে এটিকে সমৃদ্ধ করব।”
এই এক বছরে ওটিএন বাংলা খেলাধুলা, বিনোদন, সমসাময়িক রাজনীতি, মতামত, বিজ্ঞান ও প্রযুক্তিসহ নানা বিষয়ে নিয়মিত সংবাদ ও বিশ্লেষণ প্রকাশ করে আসছে। প্রবাসী বাংলাদেশিদের কণ্ঠস্বর তুলে ধরার পাশাপাশি এটি হয়ে উঠেছে একটি গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম।
ওটিএন বাংলা পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এই পথচলায় যাঁরা পাশে ছিলেন—বিশেষ করে স্পন্সর, লেখক, স্বেচ্ছাসেবক এবং সর্বোপরি পাঠক—সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা।
একই সঙ্গে ভবিষ্যতেও বাংলা ভাষা, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে প্রবাসে একটি শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…
ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…
বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…
ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…
এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…
ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au



