ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে যেভাবে রাজনৈতিক ও কৌশলগত সংকটের মুখে ইসরায়েল
মেলবোর্ন, ১৬ জুন- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসান এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রাথমিক চুক্তি সম্পন্ন হওয়ার ঘোষণার পর নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হয়েছেন…
মেলবোর্ন, ২৯ মার্চ- মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট মোকাবিলায় কড়াকড়ি পদক্ষেপ নিয়েছে মিসর সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, দেশজুড়ে রাত নয়টার পর সব দোকান, রেস্তোরাঁ এবং শপিং সেন্টার বন্ধ রাখতে বলা হয়েছে।
রাজধানী কায়রো-তে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর রাতের শহর প্রায় অন্ধকারে ডুবে যেতে দেখা গেছে। দোকানপাট বন্ধ থাকায় স্বাভাবিক রাতের ব্যস্ততা কমে গেছে এবং জনজীবনেও এর প্রভাব পড়েছে।

ইরানে যুদ্ধের কারণে জ্বালানির দাম বাড়ায় তা সাশ্রয়ের লক্ষ্যে শনিবার কায়রোতে দোকানপাট বন্ধ ছিল।ছবি: সংগৃহীত
সরকারের এই ‘বিশেষ ব্যবস্থা’র আওতায় শুধু ব্যবসাপ্রতিষ্ঠান নয়, রাস্তার বাতি ও সড়কের পাশের বিজ্ঞাপন বাতিগুলোও ম্লান করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বিদ্যুৎ ও জ্বালানি খরচ কমানো যায়।
কর্তৃপক্ষ বলছে, আন্তর্জাতিক জ্বালানির দাম বৃদ্ধি এবং সরবরাহ সংকটের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা চালু থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সুত্রঃ বিবিসি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au