বিশ্ব

৬০ দিনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় রাজনীতি নিষিদ্ধের পথে নেপাল

  • 12:46 am - March 30, 2026
  • পঠিত হয়েছে:২৯০ বার
বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৩০ মার্চ- শিক্ষা খাতে শৃঙ্খলা ও মানোন্নয়ন নিশ্চিত করতে বড় ধরনের সংস্কার উদ্যোগ নিয়েছে নেপাল সরকার। এর অংশ হিসেবে আগামী ৬০ দিনের মধ্যে দেশের স্কুল ও বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক দল-সমর্থিত ছাত্রসংগঠনগুলো ভেঙে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, এই সিদ্ধান্তটি সরকারের ১০০ দফা শাসন সংস্কার কর্মসূচির অন্তর্ভুক্ত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে একাডেমিক পরিবেশ ব্যাহত হচ্ছে এবং শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, নির্ধারিত ৬০ দিনের মধ্যে সব দলীয় ছাত্রসংগঠনের কার্যক্রম বন্ধ করে তাদের সাংগঠনিক কাঠামো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরিয়ে ফেলা হবে। এর পরিবর্তে ৯০ দিনের মধ্যে একটি নতুন অরাজনৈতিক কাঠামো হিসেবে ‘স্টুডেন্ট কাউন্সিল’ গঠন করা হবে, যেখানে শিক্ষার্থীরা নিজেদের মতামত ও দাবি তুলে ধরতে পারবে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে একটি সুস্থ ও নিরপেক্ষ একাডেমিক পরিবেশ তৈরি হবে। পাশাপাশি রাজনৈতিক প্রভাব কমে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au