বিশ্ব

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকা জুড়ে বিক্ষোভ

  • 2:30 am - March 30, 2026
  • পঠিত হয়েছে:২৩৩ বার
নিউ ইয়র্কের টাইম স্কয়ারে বিক্ষোভ, ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৩০ মার্চ-  যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বিরুদ্ধে এবং ইরান যুদ্ধবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে জনপথ। ‘নো কিংস’ নামে আয়োজিত এসব র‍্যালিতে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, শিকাগো, ভার্জিনিয়া, মিনেসোটা, লুইসভিল ও ন্যাশভিলসহ বড় শহরগুলোতে হাজারো মানুষ অংশ নেন।

আয়োজকদের ভাষ্য, ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির বিরুদ্ধে এই প্রতিবাদ কর্মসূচি। এর মধ্যে রয়েছে ইরানের সঙ্গে যুদ্ধ, ফেডারেল অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়। তারা অভিযোগ করেন, এসব নীতির মাধ্যমে প্রশাসন সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

শিকাগোতে বিক্ষোভের সময় ব্যাঙ্গাত্মক মুখোশ নিয়ে আসেন অনেকে, ছবি : সংগৃহীত

বিক্ষোভকারীরা বলেন, যুক্তরাষ্ট্রে জনগণই ক্ষমতার মালিক, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়া উচিত নয়। তারা ট্রাম্পকে ‘স্বৈরাচারী মনোভাবাপন্ন’ বলে আখ্যা দিয়ে গণতন্ত্র রক্ষার আহ্বান জানান।

অন্যদিকে, হোয়াইট হাউজের এক মুখপাত্র এই বিক্ষোভকে তুচ্ছ করে মন্তব্য করেন। তিনি এটিকে ‘ট্রাম্প ডিরেঞ্জমেন্ট থেরাপি সেশন’ হিসেবে উল্লেখ করে বলেন, মূলত গণমাধ্যমের আগ্রহেই এসব কর্মসূচি আলোচনায় এসেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইরান ইস্যু এবং অভ্যন্তরীণ নীতিকে ঘিরে যুক্তরাষ্ট্রে জনমত ক্রমেই বিভক্ত হয়ে পড়ছে, যা সামনে রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au