অস্ট্রেলিয়া

সাউথ অস্ট্রেলিয়ায় ভাড়া কমছে না, তাসমানিয়ায় ফ্রি পরিবহনে বাড়ছে যাত্রী

  • 1:53 pm - March 30, 2026
  • পঠিত হয়েছে:২৭৫ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৩০ মার্চ- জ্বালানি সংকটের প্রভাব পড়েছে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যে গণপরিবহন নীতিতে ভিন্নধর্মী সিদ্ধান্তে। সাউথ অস্ট্রেলিয়ায় সরকার আপাতত বিনামূল্যে গণপরিবহন চালুর প্রস্তাব নাকচ করলেও তাসমানিয়ায় ইতোমধ্যে বাস ও ফেরি ফ্রি করে দেওয়া হয়েছে, যার ফলে যাত্রীসংখ্যা বাড়ার ইঙ্গিত মিলছে।

সোমবার সকালে এক সাক্ষাৎকারে সাউথ অস্ট্রেলিয়ার ট্রেজারার টম কাউটসান্টোনিস বলেন, গণপরিবহন ফ্রি করা জনপ্রিয় হলেও বাজেটের দিক থেকে এটি এখনই বাস্তবসম্মত নয়। তিনি জানান, অ্যাডিলেডে গণপরিবহনের প্রায় ৯০ শতাংশ খরচ ইতোমধ্যেই সরকার ভর্তুকি দিচ্ছে এবং ভবিষ্যৎ জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প ব্যবস্থা হাতে রাখতে চায় সরকার।

অন্যদিকে, তাসমানিয়ায় জ্বালানির বাড়তি চাপ কমাতে তিন মাসের জন্য বাস ও ফেরি ভাড়া মওকুফ করা হয়েছে। এর প্রভাব ইতোমধ্যে দেখা যাচ্ছে রাজধানী হোবার্টে। প্রতিদিন বাসে যাতায়াতকারী পেনি রায়ান ও লিন্ডাল ব্রাউন জানান, বাসে আগের তুলনায় অনেক বেশি ভিড় হচ্ছে এবং পার্কিং এলাকাও পূর্ণ থাকছে।

সরকারি তথ্য অনুযায়ী, ফ্রি পরিষেবা চালুর আগেই গত সপ্তাহে গণপরিবহনের ব্যবহার ২০ শতাংশ বেড়েছিল। বিশেষজ্ঞদের মতে, বিনামূল্যে পরিবহন চালুর ফলে মানুষ ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহনের দিকে ঝুঁকছে, যা জ্বালানি খরচ কমাতে সহায়ক হতে পারে।

তবে সাউথ অস্ট্রেলিয়ায় বিরোধী দল, গ্রিনস ও ব্যবসায়ী সংগঠনগুলো গণপরিবহন ভাড়া মওকুফের দাবি জানিয়ে যাচ্ছে। তাদের মতে, এতে শহরমুখী মানুষের সংখ্যা বাড়বে, যানজট কমবে এবং ব্যবসায়িক কার্যক্রমও চাঙা হবে।

জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে সমন্বিত সিদ্ধান্ত নিতে ন্যাশনাল ক্যাবিনেট বৈঠকও অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিভিন্ন রাজ্যের নীতিগত অবস্থান নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সুত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au