খেলা

জাতীয় দলে ফিরলেন কিলিয়ান এমবাপ্পে

  • 3:17 am - March 14, 2025
  • পঠিত হয়েছে:১৮১ বার

ছয় মাসের বেশি সময় পর ফ্রান্স দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন পিএসজির তরুণ স্ট্রাইকার দিজিরে দুয়ে।এই দুজনকে নিয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে নেশন্স লিগের দুই লেগের কোয়ার্টার-ফাইনালের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম।

গত অক্টোবর ও নভেম্বরে পরপর দুবার নেশন্স লিগে এমবাপেকে দলে ডাকেননি কোচ। বিষয়টি তখন অনেক আলোচনারও জন্ম দিয়েছিল।গত মাসে ফরাসি ক্রীড়া পত্রিকা লেকিপেকে দেওয়া সাক্ষাৎকারে দেশম জানান, ইউরোয় নাক ভেঙে যাওয়া, পিএসজিতে শেষ দিকে কঠিন সময়, নতুন ঠিকানা রেয়াল মাদ্রিদে মানিয়ে নেওয়া- সবকিছু বিবেচনা করেই দলের সেরা খেলোয়াড়কে বাইরে রেখেছিলেন তিনি। ২৬ বছর বয়সী ফরোয়ার্ডকে ক্রোয়েশিয়ার বিপক্ষে দলে ফেরানোর কথাও ওই সাক্ষাৎকারে জানিয়ে দেন বিশ্বকাপ জয়ী কোচ।ফ্রান্স জাতীয় দলের হয়ে এরই মধ্যে ৮৬ ম্যাচ খেলে ফেলেছেন এমবাপে। তারুণ্যেই পেয়ে গেছেন বিশ্বকাপ জয়ের স্বাদ। ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন তিনে আছেন তিনি (৪৮)।এমবাপেসহ রেয়াল মাদ্রিদের তিন খেলোয়াড় ডাক পেয়েছেন ফ্রান্স দলে। অন্য দুজন মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি ও এদুয়ার্দো কামাভিঙ্গা। চোটের কারণে সবশেষ স্কোয়াডে ছিলেন না চুয়ামেনি।দুর্দান্ত ফর্মে থাকা পিএসজির ফরোয়ার্ড উসমান দেম্বেলে, বার্সেলোনার ডিফেন্ডার জুল কুন্দেও আছেন দলে।আগামী ২০ মার্চ ক্রোয়েশিয়ার মাঠে খেলবে ফ্রান্স। তিন দিন পর ফিরতি লেগ হবে প্যারিসে।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

রংপুরের চার খুন: তদন্ত কি ঘুরিয়ে দিচ্ছেন দুই পুলিশ কর্মকর্তা?

রংপুরে গত ১৯ আগস্ট একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে। বিশেষ করে হত্যাকাণ্ডের আগে ও পরে পুলিশের ঊর্ধ্বতন দুই…

ডিসেম্বরেই দেশে ফিরতে চান শেখ হাসিনা

চলতি বছরের ডিসেম্বর মাসে ঢাকায় ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে ফিরে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au