বিশ্ব

এই যুদ্ধ আমাদের না, আমরা এতে জড়াবো না: ব্রিটিশ প্রধানমন্ত্রী

  • 3:04 am - March 31, 2026
  • পঠিত হয়েছে:১৬৪ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩১ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সরাসরি সামরিক সম্পৃক্ততা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কিয়ের স্টারমার। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, ইরানের ভূখণ্ডে ব্রিটিশ বাহিনী প্রবেশ করবে না এবং এই যুদ্ধে দেশটি অংশ নেবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্টারমার বলেন, “এই যুদ্ধ আমাদের না, আমরা এতে জড়াবো না।” তার এই মন্তব্যে বর্তমান সংঘাত থেকে দূরে থাকার কূটনৈতিক অবস্থান পরিষ্কার হয়ে ওঠে।

প্রধানমন্ত্রী জানান, সরাসরি যুদ্ধে অংশ না নিলেও যুক্তরাজ্য পরিস্থিতি মোকাবিলায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা জোরদার করছে। এর লক্ষ্য হচ্ছে ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, জাতীয় স্বার্থ রক্ষা করা এবং অঞ্চলে মিত্র দেশগুলোর সুরক্ষা বজায় রাখা।

একই সঙ্গে তিনি উল্লেখ করেন, গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক প্রচেষ্টা চালিয়ে যাবে লন্ডন। বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য এই প্রণালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।

তবে সবশেষে স্টারমার জোর দিয়ে বলেন, কোনো অবস্থাতেই যুক্তরাজ্যকে এই সংঘাতে টেনে নেওয়া উচিত নয়। তার এই অবস্থানকে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে একটি সতর্ক ও হিসেবি কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

এআই দৌড়ে আমেরিকাকে ছাড়িয়ে যাওয়ার নয়, ভিন্ন পথেই এগোচ্ছে চীন

মেলবোর্ন, ১৮ জুন- বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির নেতৃত্ব নিয়ে যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে, তখন বিশ্লেষকরা বলছেন, চীন আসলে যুক্তরাষ্ট্রকে…

বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতার দাবি ইসরায়েলি দূতের

মেলবোর্ন, ১৮ জুন- বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের কার্যক্রম বিস্তারের দাবি করেছেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার। তবে এ দাবির পক্ষে তিনি…

চীন ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জ্বালানি খাত

মেলবোর্ন, ১৮ জুন- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরকে ঘিরে কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের প্রায় চার মাস…

অস্ট্রেলিয়ার যুব ফুটবলে নজর কাড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত দেবোপম ধর

মেলবোর্ন, ১৮ জুন- আধুনিক ফুটবলে রাইট উইংব্যাক ও ফুলব্যাক পজিশনকে সবচেয়ে পরিশ্রমসাধ্য এবং গুরুত্বপূর্ণ ভূমিকাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। রক্ষণভাগ সামলানোর পাশাপাশি আক্রমণে গতি…

পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

মেলবোর্ন, ১৮ জুন- গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করার পর দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার চন্দ্রা…

‘পুশ-ইন’ নিয়ে কি ঘটছে ভারত-বাংলাদেশ সীমান্তে? সমাধান কি?

মেলবোর্ন, ১৮ জুন- ২০২৬ সালের মধ্যভাগে এসে বাংলাদেশ-ভারত সীমান্তে এক নজিরবিহীন ও অত্যন্ত জটিল নিরাপত্তা এবং মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au