খেলা

বকেয়া না মেটানোয় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বাতিল

  • 5:17 am - March 31, 2026
  • পঠিত হয়েছে:২৯৩ বার
বকেয়া না মেটানোয় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বাতিল। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩১ মার্চ- চুক্তি অনুযায়ী বকেয়া অর্থ পরিশোধ না করায় বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার বাতিল করেছে স্বত্বাধিকারী প্রতিষ্ঠান জিয়োহটস্টার। ফলে চলতি আসরে দেশের ক্রিকেটপ্রেমীরা জনপ্রিয় এই টি-টোয়েন্টি লিগ উপভোগ করতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বাংলাদেশে আইপিএল সম্প্রচারের স্বত্ব কিনেছিল টি-স্পোর্টস। জিয়োহটস্টারের সঙ্গে ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত তাদের চুক্তি ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না করায় ওই চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জিয়োহটস্টার কর্তৃপক্ষ। একই কারণে বাংলাদেশের দর্শকরা নারী আইপিএল বা উইমেন্স প্রিমিয়ার লিগও দেখতে পারবেন না বলে জানা গেছে।

এর আগে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন কারণে আইপিএলের প্রচার ও সম্প্রচার নিয়ে আপত্তি ছিল। বিশেষ করে দুই দেশের ক্রিকেট সম্পর্কের টানাপোড়েন, আইপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে সৃষ্ট পরিস্থিতির কারণে এ বিষয়ে কঠোর অবস্থান নেয় সরকার।

পরবর্তীতে জাতীয় নির্বাচনের পর নতুন সরকারের পক্ষ থেকে আগের অবস্থান কিছুটা পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়। আইপিএল সম্প্রচারের অনুমতি দেওয়া হয়েছে বলে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হলেও বাস্তবে বিষয়টি স্পষ্ট ছিল না। এরই মধ্যে অর্থ পরিশোধ সংক্রান্ত জটিলতার কারণে সম্প্রচার বাতিলের সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

তবে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আইপিএল সম্প্রচার বিষয়ে তথ্যমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি এবং এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি।

এদিকে টি-স্পোর্টস কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে শেষ পর্যন্ত বাংলাদেশে আইপিএল সম্প্রচার হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

এই শাখার আরও খবর

আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে গেছে আকাশ, জাকার্তায় স্থগিত ৩০১ ফ্লাইট

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আকাশে ছড়িয়ে পড়েছে বিপুল পরিমাণ ছাই। এর প্রভাবে রাজধানী জাকার্তার সুকর্ণো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আগ্নেয় ছাইয়ের…

মণিপুরে যৌথ অভিযানে দুই সশস্ত্র সদস্য নিহত, আহত দুই

মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির (ইউকেএনএ) দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন…

নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে…

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা

দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…

তিন দশক পরও সালমান শাহকে ঘিরে আগ্রহের রহস্য কী?

“আমার জীবনের একটা বড় আফসোসের জায়গা হলো সালমান শাহকে নিজের চোখে দেখতে না পারা। উনি বেঁচে থাকলে অবশ্যই গিয়ে দেখা করতাম। এতটা ভালো লাগে সালমান…

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au