বিশ্ব

হাইতিতে সশস্ত্র গোষ্ঠীর তাণ্ডবে নিহত অন্তত ৭০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

  • 2:49 pm - March 31, 2026
  • পঠিত হয়েছে:২২২ বার
ছবি : রয়টার্স

মেলবোর্ন, ৩১ মার্চ- ক্যারিবীয় দেশ হাইতির গুরুত্বপূর্ণ কৃষি অঞ্চল আর্টিবোনাইট-এ ভয়াবহ সশস্ত্র হামলায় অন্তত ৭০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার ভোররাত থেকে শুরু হওয়া এই হামলা সোমবার পর্যন্ত চলে, যা দেশটির সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ সহিংস ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, ‘গ্রান গ্রিফ’ নামের একটি সশস্ত্র গোষ্ঠী পেতিত-রিভিয়ের এলাকার জ্যাঁ-দেনি সংলগ্ন গ্রামগুলোতে ঢুকে নির্বিচারে গুলি চালায় এবং অন্তত ৫০টি বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে পুরো এলাকা আতঙ্কে জনশূন্য হয়ে পড়ে।

মানবাধিকার সংস্থা ডিফেন্সার্স প্লাস জানায়, এই হামলায় প্রায় ৬ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। অন্যদিকে জাতিসংঘ বলছে, সাম্প্রতিক কয়েক দিনে অন্তত ২ হাজারের বেশি মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন।

নিহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। মানবাধিকার সংস্থাগুলোর হিসাবে নিহত ৭০ জন এবং আহত অন্তত ৩০ জন। তবে পুলিশ প্রথমে ১৬ জন নিহতের কথা বললেও বেসামরিক সুরক্ষা বিভাগ জানিয়েছে ১৭ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘের ধারণা, প্রকৃত নিহতের সংখ্যা ১০ থেকে ৮০ জনের মধ্যে হতে পারে এবং এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তায় হামলার দায় স্বীকার করেছেন গ্রান গ্রিফের নেতা লাকসন এলান। তিনি দাবি করেন, প্রতিদ্বন্দ্বী আরেকটি গোষ্ঠীর আগের হামলার প্রতিশোধ নিতেই এই আক্রমণ চালানো হয়েছে। উল্লেখ্য, এসব সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা, ধর্ষণ ও মাদক পাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে।

হাইতির জাতীয় পুলিশ জানায়, ঘটনাস্থলে তিনটি সাঁজোয়া যান পাঠানো হলেও সড়কে তৈরি গর্ত ও প্রতিবন্ধকতার কারণে দ্রুত অগ্রসর হওয়া সম্ভব হয়নি। পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। বর্তমানে তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞরা সতর্ক করছেন, আর্টিবোনাইট অঞ্চল হাইতির প্রধান খাদ্য উৎপাদন কেন্দ্র হওয়ায় এই সহিংসতা দেশের খাদ্য নিরাপত্তায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। জাতিসংঘের তথ্যমতে, ২০২১ সাল থেকে দেশটিতে প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং বর্তমানে প্রায় ১৪ লাখ মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। সরকারের আশ্বাস এবং আন্তর্জাতিক সহায়তার প্রতিশ্রুতি সত্ত্বেও হাইতির নিরাপত্তা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।

সূত্র : রয়টার্স

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au