বিশ্ব

বিজেপিতে যোগ দিলেন টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ

  • 10:28 pm - March 31, 2026
  • পঠিত হয়েছে:২১৯ বার
বিজেপিতে যোগ দিলেন টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩১ মার্চ- ভারতের টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার দিল্লিতে দলের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ও প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উপস্থিতিতে তিনি বিজেপির পতাকা হাতে নেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সামনে রেখে তার এই যোগদানকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

দলে যোগ দিয়ে লিয়েন্ডার পেজ বলেন, এটি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। তিনি জানান, এতদিন খেলাধুলার মাধ্যমে দেশের জন্য কাজ করেছেন, এবার নতুন এক ক্ষেত্র থেকে দেশ ও দেশের মানুষের সেবা করার সুযোগ পেয়েছেন। তিনি বলেন, “বিজেপি পরিবার আমাকে যে সুযোগ দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। নতুন দায়িত্বে আমি আরও শিখতে চাই এবং যুবসমাজের জন্য কাজ করতে চাই।”

এর আগে ২০২১ সালে গোয়া বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। সে সময় দলের পক্ষ থেকে তাকে গোয়ায় গুরুত্বপূর্ণ মুখ হিসেবে তুলে ধরা হয়েছিল এবং তিনি প্রচারণায়ও অংশ নেন। তবে পরে তাকে তেমন সক্রিয়ভাবে আর দেখা যায়নি।

সম্প্রতি কলকাতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে লিয়েন্ডার পেজের বৈঠকের পর থেকেই তার বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা তৈরি হয়েছিল। অবশেষে সেই জল্পনাই সত্যি হলো।

দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাকে দলে স্বাগত জানানো হয়। সুকান্ত মজুমদার বলেন, লিয়েন্ডার পেজ বাংলার সন্তান এবং তার মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদ দলে যোগ দেওয়ায় দল শক্তিশালী হবে।

লিয়েন্ডার পেজ নিজের বক্তব্যে বলেন, তিনি বাংলার ছেলে এবং ছোটবেলা থেকেই এখানকার ক্রীড়া পরিবেশের সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে। তিনি উল্লেখ করেন, ১৯৮৬ সালে যখন তিনি খেলাধুলা শুরু করেন, তখন বাংলায় তেমন ক্রীড়া অবকাঠামো ছিল না। এখন পরিস্থিতির উন্নতি হলেও আরও অনেক কিছু করার সুযোগ রয়েছে। আগামী ২৫ বছরে দেশের যুবসমাজকে ক্রীড়াক্ষেত্রে যুক্ত করতে কাজ করতে চান বলেও জানান তিনি।

তবে তাকে আসন্ন নির্বাচনে প্রার্থী করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এর আগে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সময়ও তাকে প্রার্থী করা হতে পারে বলে আলোচনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি ‘স্টার ক্যাম্পেইনার’ হিসেবেই কাজ করেছিলেন। এবার বিজেপির পক্ষ থেকে তাকে কী দায়িত্ব দেওয়া হবে, সেটি নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

সূত্রঃ এই সময়

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au