বাংলাদেশ

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ পার হওয়ার অনুম‌তি দিল ইরান

  • 5:41 pm - April 01, 2026
  • পঠিত হয়েছে:২০৩ বার
ঢাকায় ইরানের দূতাবাসে এক সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১ এপ্রিল- ইরানের নিরাপত্তা কাউন্সিল বাংলাদেশের ছয়টি জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমোদন দিয়েছে

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী বুধবার (১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে জানান, হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশের ছয়টি জাহাজ নিরাপদে চলাচলের জন্য ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল অনুমোদন দিয়েছে। তিনি বলেন, জাহাজগুলোর স্পেসিফিকেশন পুঙ্খানুপুঙ্খভাবে তাদের কাছে না আসার কারণে প্রাথমিকভাবে সনাক্ত করা সম্ভব হয়নি। পরে বাংলাদেশ সরকার স্পেসিফিকেশন সরবরাহ করলে কাজ শুরু হয়েছে।

রাষ্ট্রদূত আরও বলেন, “বাংলাদেশের জাহাজ চলাচলে কোনো সমস্যা হবে না। আমরা সর্বাত্মক সহযোগিতা করব। পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন এবং অন্যান্য অসুবিধার তথ্য আমরা তেহরানে জানিয়েছি। আমাদের মুসলিম ভাইদের কোনো সমস্যা হওয়া যাবে না। যদি কিছু সমস্যা হয়, তখনও আমরা আশা করি জনগণ পরিস্থিতি বুঝবে।”

তিনি হরমুজ প্রণালির নিয়ম পরিবর্তনের কথাও উল্লেখ করেন। বলেন, “ইনোসেন্স প্যাসেজ অনুযায়ী কোনো জাহাজ ইরানের অনুমতি ছাড়া প্যাসেজ দিয়ে যেতে পারবে না। আমাদের সংসদ ও সরকার ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আমরা হরমুজ প্রণালিতে আমাদের নিয়ন্ত্রণ ও আধিপত্য নিশ্চিত করব।”

রাষ্ট্রদূত বলেন, চলমান যুদ্ধ কেবল ইরানের বিরুদ্ধে নয়, বরং এটি মুসলিম উম্মাহ এবং ইসলামী সভ্যতার বিরুদ্ধে। সম্প্রতি ১৮০ জনের বেশি বাংলাদেশিকে যারা ইরানে ছিলেন, তাদের নিরাপদে দেশে ফেরানোর সহযোগিতা করেছে ইরান। এই বাংলাদেশিদের মধ্যে অনেকেই ভিসা ও পাসপোর্ট ছাড়াই দেশটিতে প্রবেশ করেছিলেন। ইরান তাদের গ্রেপ্তার বা হয়রানি না করে নামমাত্র জরিমানা দিয়ে দেশে ফেরানোর ব্যবস্থা করেছে।

জলিল রহীমি বলেন, “এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আমাদের ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন। তবে যুদ্ধ সংক্রান্ত বাংলাদেশের দেওয়া বিবৃতিকে আমরা সমর্থন করি না।” তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরানকে ১৫টি শর্তসহ একটি প্রস্তাব দিয়েছে, কিন্তু ইরান সেগুলোর কোনো উত্তর দেয়নি।

তিনি আরও বলেন, “ইরান যুদ্ধ চায় না। আমরা চাই, যুদ্ধ শেষ হোক এবং পুরো অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হোক। কিন্তু যতক্ষণ আমেরিকা ও ইসরায়েলের অস্ত্রের প্রভাব থাকবে, ততক্ষণ তারা আক্রমণ চালাবে। অস্ত্রের ঘাটতি হলে তারা শান্তির কথা বলবে, সেটা গ্রহণযোগ্য নয়।”

রাষ্ট্রদূত নিশ্চিত করেছেন, বাংলাদেশের ছয়টি জাহাজ নিরাপদে হরমুজ প্রণালি পার হওয়ার জন্য সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au