বিদায়ের সুরে বিষণ্ন দশমী, আগামী শরতে ফেরার অপেক্ষা
আনন্দ, উচ্ছ্বাস, উৎসবের রঙ আর বিদায়ের বিষণ্নতা মিশ্রিত আবহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর)…
মেলবোর্ন, ১ এপ্রিল- দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং বুধবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো-র সঙ্গে সিউলের প্রেসিডেন্সিয়াল ব্লু হাউসে বৈঠক করেছেন। বৈঠকে মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে এলএনজি ও কয়লা সরবরাহ, খনিজ সম্পদ এবং প্রযুক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ছবিতে দেখা যাচ্ছে, লি জে মিয়ং ও প্রাবোও সুবিয়ান্তো বৈঠকের সময় করমর্দন করছেন।
বিবৃতিতে লি জে মিয়ং বলেন, “ইন্দোনেশিয়ার স্থিতিশীল ভূমিকা এলএনজি ও কয়লা সরবরাহে অত্যন্ত আশ্বস্তকর। জ্বালানি সরবরাহ এবং সম্পদ নিরাপত্তায় ঘনিষ্ঠ সহযোগিতা জরুরি।”
প্রাবোও সুবিয়ান্তো বলেন, “দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া পরিপূরক শক্তি হিসেবে একে অপরের স্বাভাবিক অংশীদার।”
নতুন কোনো প্রতিরক্ষা চুক্তি ঘোষণা না হলেও কেএফ-২১ যুদ্ধবিমানের বিষয়ে আলোচনাও চলমান। দুই নেতা জ্বালানি, খনিজ ও প্রযুক্তি খাতে সহযোগিতা আরও দৃঢ় করার প্রতিশ্রুতি দিয়েছেন।
সুত্র; রয়টার্স
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au