খেলা

স্থগিত হওয়ায় বাংলাদেশ আফগানিস্তান টি টোয়েন্টি সিরিজ আলোর মুখ দেখতে যাচ্ছে

  • 7:18 pm - March 14, 2025
  • পঠিত হয়েছে:৪৬ বার

গেল বছর বাংলাদেশ ও আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল। যা দুই বোর্ডের সম্মতিতে স্থগিত হয়ে যায়। আগামী অক্টোবরে ওই টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের আলোচনা করছে বিসিবি ও এসিবি।

বিসিবি জানিয়েছে, ২০২৬ সালে যৌথ আয়োজনে ভারত ও শ্রীলঙ্কায় টি-২০ বিশ্বকাপ হবে। বিশ্বকাপ প্রস্তুতির পরিকল্পনায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলার কথা ভাবছেন তারা। এসিবিও জানিয়েছে, সূচি চূড়ান্ত করার বিষয়ে তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন।

বিসিবির এক কর্মকর্তা ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে বলেছেন, ‘সিরিজটি আগে স্থগিত হয়েছিল। আমরা এরই মধ্যে এসিবির সঙ্গে সিরিজটি পুনরায় আয়োজনের বিষয়ে আলোচনা করছি। রমজানের পর আরও বিস্তারিত আলোচনা হবে। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আমরা তাদের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে পারবো আশা করছি।’

এসিবির এক কর্মকর্তা বলেন, ‘আপনি যদি এফটিপির দিকে তাকান, উইন্ডোতে ২-১২ অক্টোবর ছোট্ট একটা গ্যাপ চোখে পড়বে। আমরা সময় ও সূচি নির্ধারণের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি।’

বাংলাদেশ ও আফগানিস্তানের ২০২৪ সালের জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল। দুই টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-২০ ছিল। সিরিজটির স্বাগতিক ছিল আফগানিস্তান। ভারতে তারা ম্যাচ খেলতে চেয়েছিল। কিন্তু ওই সময় ভারতের নির্ধারিত অঞ্চলে বৃষ্টির মৌসুম ছিল।

যে কারণে বিসিবি সিরিজ খেলতে সম্মত হয়নি। পরে নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল দুই দল। যা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ। এবার আলোর মুখ দেখতে পারে টি-২০ সিরিজ। দুই বোর্ড ফাঁকা সূচি পেলে টেস্ট সিরিজও খেলার বিষয়ে আশাবাদী। আয়োজক আফগানিস্তান হওয়ায় সিরিজটি ভারত, সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায় হতে পারে।

বাংলাদেশ আগামী এপ্রিলে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট খেলবে। ডিসেম্বর পর্যন্ত চারটি দ্বিপাক্ষিক সিরিজ ও এশিয়া কাপ আছে টাইগারদের। পাকিস্তানের বিপক্ষে এফটিপির বাইরে ঘরের মাঠে সাদা বলের সিরিজ খেলার পরিকল্পনার কথা জানানো হয়েছে। সঙ্গে যোগ হতে যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ। সব মিলিয়ে ব্যস্ত এক বছর কাটবে ক্রিকেটারদের

এই শাখার আরও খবর

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

মেলবোর্ন, ২১ এপ্রিল- নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দাপুটে জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে ১–১ সমতা ফিরিয়েছে বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৯৮ রানের…

নাহিদের ৫ উইকেট, দুইশর আগেই অলআউট নিউজিল্যান্ড

মেলবোর্ন, ২০ এপ্রিল- মিরপুরে দাপুটে বোলিংয়ে নিউজিল্যান্ডকে দুইশর আগেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ, যেখানে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেন তরুণ পেসার নাহিদ…

নাটকীয় ম্যাচে আর্সেনালকে হারিয়ে এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি

মেলবোর্ন, ২০ এপ্রিল- ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে নতুন মোড় এনে দিল ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে রুদ্ধশ্বাস লড়াইয়ে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে শিরোপার…

চতুর্থবার কোপা দেল রে জিতল রেয়াল সোসিয়েদাদ

মেলবোর্ন, ১৯ এপ্রিল- স্পেনের মর্যাদাপূর্ণ কোপা দেল রে-এর ফাইনালে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে টাইব্রেকারে আতলেতিকো মাদ্রিদ-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রেয়াল সোসিয়েদাদ। নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে…

খর্বশক্তির নিউজিল্যান্ডের কাছেই হেরে গেল বাংলাদেশ

মেলবোর্ন, ১৮ এপ্রিল- মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অপ্রত্যাশিত হারে শুরু করেছে বাংলাদেশ। শীর্ষ বেশ কয়েকজন ক্রিকেটার ছাড়া দল…

ফুটবল বিশ্বকাপের মাঝেই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

মেলবোর্ন, ১৭ এপ্রিল- ফুটবল বিশ্বকাপের সময়েই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে অংশ নিলেও একই সময়ে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au