বিশ্ব

জেট ফুয়েল ও ডিজেলের ঘাটতি এপ্রিলে ইউরোপকে আরো বেশি আঘাত করবে: আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান

  • 3:31 am - April 02, 2026
  • পঠিত হয়েছে:২১৫ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ এপ্রিল- মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন ফাতিহ বিরল। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার এই প্রধান বলেছেন, বিশেষ করে জেট ফুয়েল ও ডিজেলের ঘাটতি এপ্রিলে ইউরোপের অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে।

গত বুধবার এক বক্তব্যে তিনি জানান, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটার প্রভাব ইতোমধ্যে স্পষ্ট, তবে আগামী মাসে তা আরও তীব্র আকার ধারণ করবে। এর অন্যতম কারণ হলো গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল মারাত্মকভাবে সীমিত হয়ে পড়া, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলছে।

ফাতিহ বিরল বলেন, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর থেকে বাজারে ১২ মিলিয়ন ব্যারেলের বেশি তেলের সরবরাহ কমে গেছে। তেহরানের জ্বালানি অবকাঠামোতে হামলা এবং প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ এই ঘাটতির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

‘ইন গুড কোম্পানি’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের পাশাপাশি তেল সরবরাহের ঘাটতি এপ্রিলে মার্চের তুলনায় প্রায় দ্বিগুণ হতে পারে। এর ফলে বিভিন্ন দেশে মুদ্রাস্ফীতি বাড়বে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ার ঝুঁকি তৈরি হবে।

বিশেষ করে জেট ফুয়েল ও ডিজেলের ঘাটতিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি জানান, এশিয়ার কিছু দেশে এর প্রভাব ইতোমধ্যেই পড়েছে এবং খুব শিগগিরই ইউরোপেও একই পরিস্থিতি দেখা দিতে পারে।

বিশ্লেষকদের মতে, মার্চে যেসব তেলের চালান পৌঁছেছে, সেগুলোর বেশিরভাগই যুদ্ধ শুরুর আগের চুক্তির আওতায় ছিল। ফলে এপ্রিল থেকে সরবরাহ পরিস্থিতি আরও সংকুচিত হয়ে পড়বে এবং এর প্রভাব সরাসরি বিশ্ব অর্থনীতিতে প্রতিফলিত হতে পারে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au