নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল
মেলবোর্ন, ২২ জুলাই: নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…
মেলবোর্ন, ২ এপ্রিল- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি জোরদার করতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিগার সুলতানা জ্যোতি-এর নেতৃত্বাধীন দলটির সঙ্গে এই সিরিজে অংশ নেবে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস।
আয়োজকরা জানিয়েছে, আগামী ২৮ মে থেকে শুরু হয়ে ৪ জুন পর্যন্ত চলবে এই ত্রিদেশীয় সিরিজ। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হবে। তবে এই টুর্নামেন্টে কোনো ফাইনাল ম্যাচ থাকছে না; পয়েন্ট তালিকার ভিত্তিতেই নির্ধারিত হবে শীর্ষ দল।
বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ৩০ মে, প্রতিপক্ষ স্বাগতিক স্কটল্যান্ড। পরদিন ৩১ মে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। এরপর ২ জুন আবার স্কটল্যান্ডের বিপক্ষে লড়বে তারা এবং ৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশের সিরিজ মিশন।
সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে এডিনবার্গের দ্য গ্রাঞ্জ ক্লাব মাঠে, যা ঐতিহ্যবাহী ভেন্যু হিসেবে পরিচিত।
এই সিরিজকে সামনে রেখে দলীয় সমন্বয়, কৌশল এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাবে বাংলাদেশ দল। বিশেষ করে বিশ্বকাপের আগে ইউরোপীয় কন্ডিশনে খেলার অভিজ্ঞতা অর্জনকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্লেষকদের মতে, প্রতিযোগিতামূলক এই সিরিজ বাংলাদেশের জন্য বড় মঞ্চে নামার আগে নিজেদের শক্তি ও দুর্বলতা যাচাইয়ের একটি কার্যকর সুযোগ হয়ে উঠবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au