বাংলাদেশ

শেখ হাসিনাকে ‘দমনে’র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন ‘সর্ষের মধ্যে ভূত’

  • 3:21 pm - April 02, 2026
  • পঠিত হয়েছে:৫১ বার

মেলবোর্ন, ২ এপ্রিল- বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ রায় দিয়ে আলোচনায় আসা পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আগের ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার ব্যাপক অপব্যবহার করে বিরোধীমত দমনসহ নানা অভিযোগের পর এবার সেখানে এমন এক ঘটনা ঘটেছে- যা নিয়ে মানুষ শুধু অবাকই হচ্ছে না, রীতিমত ‘সর্ষের মধ্যে ভূত’ দেখে আঁতকে উঠছে।

ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয় জানিয়েছে, গুরুতর এক অভিযোগের প্রমাণ খুঁজতে গিয়ে ট্রাইব্যুনাল ভবনের সিসি ক্যামেরার সংরক্ষিত ভিডিও গায়েবের পাশাপাশি হার্ডড্রাইভ পাল্টে দেওয়ার ঘটনা ঘটেছে! এমনকি প্রযুক্তি ব্যবহার করেও সেই ভিডিও উদ্ধার করতে পারেনি তদন্ত কমিটি।

যেভাবে প্রকাশ্যে আসে ঘটনা
ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সদস্য প্রসিকিউটর বিএম সুলতান আগেই অভিযোগ করেছিলেন, জুলাই গণঅভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার আসামি আফজালুলের স্ত্রী টাকার ভারী ব্যাগ আরেক প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীমের রুমে গিয়েছিলেন। সেই অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়।

অভিযোগ অনুসারে টাকার ভারী ব্যাগ নিয়ে আসার ঘটনাটি ঘটেছিল গত বছরের ১৯ সেপ্টেম্বর। এরপর ১৩ অক্টোবর সেদিনের সিসিটিভি ভিডিও সংগ্রহ করতে গিয়ে প্রসিকিউশনের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা দেখতে পান, নির্দিষ্ট ওই দিনের ভিডিও হার্ডড্রাইভে নেই। এমনকি সেই হার্ডড্রাইভ পাল্টে অন্য হার্ডড্রাইভ রাখা হয়েছে।

এরপর গতকাল বুধবার ট্রাইব্যুনালের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর জোহা এক সংবাদ সম্মেলন করে পুরো বিষয়টি সাংবাদিকদের কাছে তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি, যে হার্ডড্রাইভগুলো থাকার কথা ছিল, সেখানে পুরনো-নতুন কিছু হার্ডড্রাইভ রিপ্লেস হয়েছে। সিসলগ এবং রেজিস্ট্রার খাতাতেও আমরা বিষয়টি দেখতে পেয়েছি।’

এখন কী হবে
ট্রাইব্যুনালের মত এত সুরক্ষিত জায়গা থেকে সুনির্দিষ্ট একটি দিনের সিসিটিভি ভিডিও ফুটেজের হার্ডড্রাইভ এভাবে গায়েব হওয়ায় নানান প্রশ্ন উঠেছে। বিশেষ করে বাইরের কোনো লোক যেখানে প্রবেশ করতে পারে না, সেখান থেকে কিভাবে হার্ডড্রাইভ গায়েব হয়ে গেল? সন্দেহ করা হচ্ছে, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে- সেই ব্যক্তিরাই প্রমাণ লোপাট করতে এই ঘটনা ঘটিয়েছে।

সাংবাদিকরা এ নিয়ে প্রশ্ন করেছিলেন তানভীর জোহাকে, জবাবে তিনি বলেছেন, ‘এটা তদন্তাধীন বিষয়। আমরা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে বিষয়টি অবহিত করেছি। মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবে। আমি এ বিষয়ে অগ্রিম মন্তব্য করতে পারছি না।’

তোলপাড় তোলে যে ফেসবুক পোস্টে
গত ২৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী মোস্তাফিজুর রহমান আহাদের ফেসবুক পোস্টে মন্তব্যের ঘরে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীমের কক্ষে একজন আসামির স্ত্রীর ভারী ব্যাগ নিয়ে যাওয়ার অভিযোগ তোলেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ।

সেখানে তিনি বলেন, “গত বছরের নভেম্বরের শেষ দিকে আশুলিয়ার লাশ পোড়ানো মামলার আসামি আফজালের (গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার আসামি পুলিশের সাবেক উপপরিদর্শক শেখ আবজালুল হক) বউ সন্ধ্যার দিকে ভারী ব্যাগ নিয়ে তামিমের (প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম) রুমে প্রবেশ করে।”

“বিষয়টি আমরা দেখার পরে সঙ্গে সঙ্গে তাজুল ইসলামের রুমে গিয়ে তাকে জানাই। এ ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং উল্টো আমাদের বকাঝকা করেন। তামীম তখন সবার সামনে স্বীকার গিয়েছিল, হ্যাঁ আফজালের বউ তার রুমে এসেছিল। চিফ প্রসিকিউটর শুধু জিজ্ঞেস করেছিলেন আসামির বউ কেন তার রুমে গিয়েছিল। শুধু এই জিজ্ঞাসা করা পর্যন্তই সীমাবদ্ধ ছিল। পরবর্তী সময়ে সেই আফজালকে রাজসাক্ষী করা হলো। চূড়ান্ত বিচারে তাকে খালাস দেওয়া হলো।”

সেই টাকার বিনিময়ে খালাস
আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার সেই ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হয় গত ৫ ফেব্রুয়ারি। ওই রায়ে ছয়জনকে মৃত্যুদণ্ড, সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুজনকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু মামলার ‘অ্যাপ্রুভার’ বা রাজসাক্ষী এসআই শেখ আবজালুল হককে ক্ষমা করে দেওয়া হয়!

মূলত এমন রায়ের পরই টাকার বিনিময়ে শেখ আবজালুল হককে ক্ষমা করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এরপর তদন্ত কমিটি সেই ১৯ সেপ্টেম্বরে ভারী ব্যাগ নিয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ারের কক্ষে গিয়েছিলেন কি না- তা নিশ্চিত হতে তদন্ত শুরু করে। সামনে আসে সিসিটিভি ফুটেজ না পাওয়ার কথা।

আরও যত অভিযোগ
আশুলিয়ার এই ঘটনা ছাড়াও জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের কাছে এক কোটি টাকা চেয়েছিলেন তৎকালীন প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার। এ বিষয়ে গত ১০ মার্চ প্রথম আলো ও নেত্র নিউজ যৌথভাবে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। সেদিনই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করে চিফ প্রসিকিউটরের কার্যালয়।

চানখাঁরপুলের ঘটনা নিয়েও প্রশ্ন তোলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ। তিনি বলেছেন, ‘চানখাঁরপুলের মামলায় এসআই আশরাফুল গুলি করার নির্দেশনা দিচ্ছে এ রকম ভিডিও প্রকাশ পাওয়ার পরেও তাকে আসামি না করে সাক্ষী করা হয়েছে। সেই ভিডিও আমার কাছে আছে।’

রংপুরের এসি ইমরানকে নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি- তার প্রশ্ন , ‘রংপুরের আবু সায়ীদের মামলায় এসি ইমরানকে কেন অব্যাহতি দেওয়া হলো? এই ইমরানের নাম কয়েকজন সাক্ষীরা আদালতে এসে বলেছে। তারপর সাবেক আইজি আবদুল্লাহ আল মামুনকে কী কারণে রাজসাক্ষী করা হলো?’

তাজুল ইসলাম ও সুলতান মাহমুদ

এই মামলাতেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল-১। গত বছরের ১৭ নভেম্বরের সেই রায়ে এই মামলার অন্য আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করেও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সরিয়ে দেওয়া হয় তাজুলকে
‘চিফ প্রসিকিউটরের চেয়ারকে টাকা কামানোর হাতিয়ার হিসেবে তৈরি করে রেখেছে এই তাজুল সিন্ডিকেট।’ এমন অভিযোগ ওঠার পর গত ২৩ ফ্রেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাজুল ইসলামকে। তার বিরুদ্ধে আগেই দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ।

তার অভিযোগ, ‘চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলামের নেতৃত্বাধীন সিন্ডিকেট। কাজী মোস্তাফিজুর রহমান আহাদের ‘ট্রাইব্যুনালে সেটলিং বাণিজ্য ও রাজসাক্ষী নাটক: কেন সরতে হচ্ছে তাজুল ইসলামকে?’ শিরোনামের সেই ফেসবুক পোস্টে দুটি মন্তব্য করেন সুলতান মাহমুদ। তাতেই তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসে।

তার দাবি, ‘তিন-চার জনের একটি সিন্ডিকেট শুরু থেকেই এই চক্রে জড়িত। ধানমন্ডি তদন্ত সংস্থায় বসে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির সিন্ডিকেট সাবেক আইজি মামুনকে রাজসাক্ষীর নাটক বানায়।’

“সাবেক আইজিপি মামুনকে জিজ্ঞাসাবাদ করার জন্য ধানমন্ডি তদন্ত সংস্থায় আনলে সেখানে শিশির মনির উপস্থিত থাকতো। তারা দাগি খুনি পুলিশ কর্মকর্তাদের গ্রেফতার না করে পালানোর সুযোগ করে দিয়েছে নিরাপদে। চিফ প্রসিকিউটরের চেয়ারকে টাকা কামানোর হাতিয়ার হিসেবে তৈরি করে রেখেছে এই তাজুল সিন্ডিকেট।”

দমনের হাতিয়ার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য। ২০০৮ সালে নির্বাচিত আওয়ামী সরকার ক্ষমতায় এসে সেইসব অপরাধীদের বিচারের মুখোমুখি করতে প্রথমটি একটি এবং পরে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে সেই ট্রাইব্যুনাল পুনর্গঠন করে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার শুরু করে।

এমন উদ্যোগে আওয়ামী লীগসহ বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠে, রাজনৈতিক দমনের হাতিয়ার হিসেবে এখতিয়ার না থাকার পরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বেআইনীভাবে ব্যবহার করা হচ্ছে। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধে রাজাকার ও আল বদর বাহিনীর সদস্যদের বিচারের সময় তাদের পক্ষের আইনজীবী তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটার করে প্রতিশোধ নেওয়া হয়।

এই শাখার আরও খবর

সংসদে বাদ পড়ছে গণভোটসহ অন্তর্বর্তী সরকারের ২০টি অধ্যাদেশ

মেলবোর্ন, ৩ এপ্রিল-  গণভোট, গুম প্রতিরোধ, মানবাধিকার কমিশন ও দুর্নীতি দমন কমিশনসহ বিগত অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে জাতীয় সংসদে বড় ধরনের সিদ্ধান্তের…

বাংলাদেশে একদিনে ২৫ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

মেলবোর্ন, ৩ এপ্রিল- সারাদেশে জ্বালানি তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে চলমান অভিযানে একদিনে আরও ২৫ হাজার ৫৩৭ লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও…

আজ হনুমান জয়ন্তী: ভক্তি, শক্তি ও আধ্যাত্মিকতার মহোৎসব

মেলবোর্ন, ২ এপ্রিল- আজ ২ এপ্রিল সারা বিশ্বে গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে হনুমান জয়ন্তী ২০২৬। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত পবিত্র,…

আজহারীকে অস্ট্রেলিয়া থেকে স্থায়ীভাবে বহিষ্কার: আর কখনো অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবেন না

মেলবোর্ন, ২ এপ্রিল: অস্ট্রেলিয়া সরকার মৌলবাদী ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীকে দেশ থেকে বহিষ্কার করেছে এবং তাকে স্থায়ীভাবে পুনরায় প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে। অস্ট্রেলিয়ার প্রভাবশালী…

মধ্যপ্রাচ্য যুদ্ধ: সার সংকটে চাপে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কৃষক

মেলবোর্ন, ২ এপ্রিল- দক্ষিণ এশিয়াজুড়ে বপন মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সার সংকট ও দামের ঊর্ধ্বগতি কৃষকদের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। দূরের যুদ্ধ ও…

ভবানীপুরে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু অধিকারী

মেলবোর্ন, ২ এপ্রিল- পশ্চিমবঙ্গের ভবানীপুরের আসনকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দিনভর রোড শো, বিক্ষোভ, পাল্টাপাল্টি স্লোগান এবং…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au