বিশ্ব

তাঁর কাছে রাজনীতি নয়, মানবতাই আগে

ভোটের প্রচার ফেলে শিশুর জন্য রক্ত দিতে ছুটলেন বিজেপির প্রার্থী

  • 3:43 pm - April 05, 2026
  • পঠিত হয়েছে:১৬১ বার

মেলবোর্ন, ৫ এপ্রিল- আর মাত্র কয়েকদিন পরই নির্বাচন। নিজের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য জীবন-মরণ লড়াই। তাই জোর কদমে ভোটের প্রচার করছিলেন পশ্চিমবঙ্গের বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিদ্যুৎকুমার রায়।

ভোটপ্রচারের মধ্যেই শনিবার তার কানে আসে থ্যালাসেমিয়া আক্রান্ত এক শিশুর জন্য রক্তের প্রয়োজন। শুধু তাই নয়, ওই শিশুর সঙ্গে তাঁর রক্তের গ্রুপও মিল রয়েছে। এ কথা জানার পরেই প্রচার বন্ধ করে হাসপাতালে ছুটে গেলেন তিনি।

এরপর ব্লাডব্যাঙ্কে গিয়ে নিজের শারীরিক পরীক্ষার পর বিজেপি প্রার্থী রক্তদান করেন। হাসপাতালে ভর্তি থাকা ওই শিশুর কাছে গিয়ে কথা বলে, হাত মেলান। তার জন্য ফল নিয়ে যাওয়া হয়েছিল। সেই ফলও তিনি শিশুর হাতে তুলে দেন।

পরিবার সূত্রে জানা যায়, থ্যালাসেমিয়া আক্রান্ত ওই শিশু দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের বটুন অঞ্চলের শহরপুর এলাকার বাসিন্দা। বাবা-মা দু’জনেই পরিযায়ী শ্রমিক। এই মুহূর্তে তাঁরা দু’জনেই ভিনরাজ্যে কাজ করছেন। ওই শিশু বাড়িতে তার বোনের সঙ্গে থাকে।

ছোট থেকে থ্যালাসেলিয়া আক্রান্ত শিশুটির জন্য মাঝেমধ্যেই রক্তের প্রয়োজন হয়। এবারও রক্তের প্রয়োজন হওয়ায় সে হাসপাতালে ভর্তি হয়। বিজেপি প্রার্থী বিদ্যুৎকুমার রায় জানিয়েছেন, এরপর প্রয়োজনে আবারও ওকে রক্ত দেবেন।

একটি শিশুর জন্য বিজেপি প্রার্থীর এমন মানবিকতা, বেশ প্রশংসিত হচ্ছে। সবাই বলছে, রাজনীতির চেয়ে মানবিকতা বড়। সেই প্রমাণ রাখলেন বিদ্যুৎকুমার রায়।

আগামী ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফা ভোটগ্রহণ হবে।

 

এই শাখার আরও খবর

জয়পুরে বিক্ষোভ মঞ্চে হামলার শিকার ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

মেলবোর্ন, ১৬ জুন- ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে এক বিক্ষোভ সমাবেশে যোগ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। ঘটনার…

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

মেলবোর্ন, ১৬ জুন- বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে পুনরায় জাহাজ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঞ্চলিক উত্তেজনা…

জুলাই থেকে প্রাথমিক শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে স্কুল ড্রেস, জানালেন শিক্ষামন্ত্রী

মেলবোর্ন, ১৬ জুন- দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আগামী জুলাই মাস থেকেই বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম শুরু করবে সরকার। একই সঙ্গে সারা দেশে মিড-ডে…

হাম ও উপসর্গে ঝরলো আরও ৪ প্রাণ

মেলবোর্ন, ১৬ জুন- দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে…

৩ মামলায় মমতাজের জামিন, মুক্তি মিলছে না এখনই

মেলবোর্ন, ১৬ জুন- তিনটি পৃথক মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগম। তবে আরও তিনটি মামলায় জামিন সংক্রান্ত রুল বিচারাধীন থাকায়…

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি

মেলবোর্ন, ১৬ জুন- জীবিকার সন্ধানে রাশিয়ায় গিয়ে প্রায় ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তাকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au