খেলা

এখনো পুরো অর্থ পাননি চিটাগং কিংসের ক্রিকেটাররা

  • 4:49 am - March 15, 2025
  • পঠিত হয়েছে:৭৯ বার

এবারের বিপিএল শেষ হয়ে গেছে ফেব্রুয়ারির শুরুতেই। যদিও এবারের বিপিএল ছিলো বিতর্কের মহড়া। খেলোয়াড় থেকে শুরু করে শুভেচ্ছাদূত, অনেকেরই অভিযোগ ছিলো পাওনা টাকা না পাওয়ার। এদিকে চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়দের প্রাপ্য পারিশ্রমিক পরিপূর্ণভাবে মেলেনি বলে অভিযোগ উঠেছে।

দেশি ক্রিকেটারদের মধ্যে ওপেনার পারভেজ হোসেন ইমন, পেসার শরিফুল ইসলাম এবং শামীম হোসেন পাটোয়ারি—এই তিনজনসহ প্রায় সবাই অর্ধেক টাকা এখনও পাননি। এদিকে ফাইনালের দুই মাস পেরিয়ে গেলেও সেই সমস্যার সমাধান হয়নি। আজ মিরপুর হোম অব ক্রিকেটে ডিপিএলের অনুশীলনের ফাঁকে ইমন জানান, ‘৫০ শতাংশ পেয়েছি, আর এখনও পাইনি। বলছে… দিবে, দিবে। কিন্তু এখনও দিচ্ছে না। আমি, শরিফুল, শামীম ভাই—সব দেশি খেলোয়াড়ই বিপিএলের পর কোনো টাকা পাইনি। যা পেয়েছি, বিপিএলের সময়ই পেয়েছি।’

এদিকে পারিশ্রমিক নিয়ে দুশ্চিন্তা পারফরম্যান্সে প্রভাব ফেলে বলেও মন্তব্য করেন ইমন। বাঁহাতি এই ব্যাটার জানান, ‘আমরা সবসময় পারফরম্যান্সে মনোযোগ দিতে চাই। কিন্তু যখন টাকার চিন্তা মাথায় চলে আসে, তখন মনোযোগে ব্যাঘাত ঘটে।’

এর আগে গুঞ্জন ছড়িয়েছিলো বিপিএল চলাকালে পারিশ্রমিক ইস্যুতে ইমন নাকি দলের ক্যাম্পে না যোগ দিয়ে প্রতিবাদ করেছিলেন। যদিও পরে তা অস্বীকার করে দুই পক্ষই। যদিও চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী একবার সরাসরি বলেছিলেন, ‘আমি সন্তুষ্ট না হলে টাকা কেন পাবে!’

শুধু দেশি ক্রিকেটারই নন, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত বিদেশি হোস্ট ইয়েশা সাগর এবং শুভেচ্ছাদূত হিসেবে আসা শহীদ আফ্রিদির পুরো পারিশ্রমিক না পাওয়ার অভিযোগও রয়েছে। শহীদ আফ্রিদি তো পাওনা টাকা পুরোটা না পেয়ে বেশ চটে গিয়েছিলেন। বিষয়টিকে তিনি হতাশাজনক হিসেবে আখ্যাও দিয়েছিলেন। প্রয়োজন পড়লে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শরণাপন্ন হবেন বলেও হুমকি দিয়েছিলেন।

এই শাখার আরও খবর

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

মেলবোর্ন, ২১ এপ্রিল- নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দাপুটে জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে ১–১ সমতা ফিরিয়েছে বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৯৮ রানের…

নাহিদের ৫ উইকেট, দুইশর আগেই অলআউট নিউজিল্যান্ড

মেলবোর্ন, ২০ এপ্রিল- মিরপুরে দাপুটে বোলিংয়ে নিউজিল্যান্ডকে দুইশর আগেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ, যেখানে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেন তরুণ পেসার নাহিদ…

নাটকীয় ম্যাচে আর্সেনালকে হারিয়ে এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি

মেলবোর্ন, ২০ এপ্রিল- ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে নতুন মোড় এনে দিল ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে রুদ্ধশ্বাস লড়াইয়ে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে শিরোপার…

চতুর্থবার কোপা দেল রে জিতল রেয়াল সোসিয়েদাদ

মেলবোর্ন, ১৯ এপ্রিল- স্পেনের মর্যাদাপূর্ণ কোপা দেল রে-এর ফাইনালে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে টাইব্রেকারে আতলেতিকো মাদ্রিদ-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রেয়াল সোসিয়েদাদ। নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে…

খর্বশক্তির নিউজিল্যান্ডের কাছেই হেরে গেল বাংলাদেশ

মেলবোর্ন, ১৮ এপ্রিল- মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অপ্রত্যাশিত হারে শুরু করেছে বাংলাদেশ। শীর্ষ বেশ কয়েকজন ক্রিকেটার ছাড়া দল…

ফুটবল বিশ্বকাপের মাঝেই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

মেলবোর্ন, ১৭ এপ্রিল- ফুটবল বিশ্বকাপের সময়েই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে অংশ নিলেও একই সময়ে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au