খেলা

আমরা চেয়েছিলাম মুশফিক ও মাহমুদউল্লাহ মাঠ থেকে বিদায় নিক: ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম

  • 5:01 am - March 15, 2025
  • পঠিত হয়েছে:৫৬ বার

একে একে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডব। মুশফিক ও মাহমুদউল্লাহের বিদায় মাঠ থেকেই দিতে চেয়েছিলো বিসিবি এমনটায় জানালেন নাজমুল আবেদীন ফাহিম। তাদের বিদায়ের পর ব্যাটনটা এখন তরুণদের হাতে। নতুন এ প্রজন্ম কতটা সামলাতে পারবে, এ নিয়ে সংশয়ও আছে।

প্রায় দেড় দশক বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়েছেন মাহমুদউল্লাহ-মুশফিকরা। পরবর্তী প্রজন্ম কি তাঁদের পথ ধরে আরও এগিয়ে নিতে পারবে বাংলাদেশের ক্রিকেটকে? এ প্রশ্ন এখন আসছে বারবার। মতিঝিলের হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ইফতার মাহফিলের পর এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমূল আবেদীন বলেছেন, ‘সময় এলে তো পুরোনোদের যেতেই হবে। কিন্তু গত কিছুদিন আমরা নতুন কিছু খেলোয়াড়কে দেখেছি, যারা যথেষ্ট যোগ্যতা রাখে জাতীয় দলে খেলার। আমরা যদি মিডিয়াতেও দেখি, অনেক আলোচনায় ও কেন দলে নেই, সে কেন নেই। এ নিয়ে অনেক তর্ক–বিতর্কও দেখি। এর মানে হচ্ছে যারা চলে যাবে, তাদের বিকল্পও আমাদের হাতে আছে।

যদিও জাতীয় দলের টানা ব্যর্থতায় নতুনদের সামর্থ্য নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও বাংলাদেশকে ফিরতে হয়েছে কোনো জয় ছাড়া। তবে নাজমূলের বিশ্বাস, বাংলাদেশের পরের প্রজন্মের ক্রিকেটারদেরও যথেষ্ট প্রতিভা রয়েছে।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

মেলবোর্ন, ২৯ মে- বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ২০২৬ বিশ্বকাপেও খেলবেন লিওনেল মেসি। বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। সেই দলেই জায়গা পেয়েছেন…

নিরাপত্তা শঙ্কায় মেসির ভাস্কর্য অপসারণের সিদ্ধান্ত

মেলবোর্ন, ২৮ মে- ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় স্থাপিত আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য অপসারণের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রবল বাতাসে ভাস্কর্যটি বিপজ্জনকভাবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au