খেলা

দেশে না ফেরার হুমকি পেয়েছিলেন বরুণ চক্রবর্তি

  • 5:37 am - March 15, 2025
  • পঠিত হয়েছে:১৬৫ বার

লোকেরা আমার বাড়ির কাছে এসে আমাকে খুঁজে বের করত এবং কখনও কখনও আমাকে লুকিয়ে থাকতে হতো। চার বছর আগের সেই দুঃসহ অভিজ্ঞতার কথা তুলে ধরলেন ভারতীয় স্পিনার।

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের নায়কদের একজন বরুণ। দুর্দান্ত বোলিংয়ে দলের শিরোপা জয়ে বড় অবদান রাখা এই স্পিনার ভাসছেন প্রশংসায় জোয়ারে। তবে এমনই একটি বৈশ্বিক আসরের পর খুব কঠিন সময় কেটেছিল তার। এমনকি তাকে হুমকি দেওয়া হয়েছিল ফোনে, বারণ করা হয়েছিল দেশে ফিরতে।

২০২০ ও ২০২১ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে নজরকাড়া পারফরম্যান্স ও বৈচিত্রময় বোলিং দিয়ে ভারতীয় দলে জায়গা করে নেন বরুণ। শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক সিরিজে তিন ম্যাচে উইকেট নেন দুটি। পরে সুযোগ পেয়ে যান ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে।

বিরাট কোহলির নেতৃত্বে ওই আসরে ভালো করতে পারেনি ভারত। পাঁচ ম্যাচের দুটিতে হেরে তারা বিদায় নেয় সুপার টুয়েলভ পর্ব থেকে। সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত টুর্নামেন্টটি বরুণের জন্যও ছিল ভুলে যাওয়ার মতো। তিন ম্যাচ খেলার সুযোগ পেয়ে আঁটসাঁট বোলিং করলেও কোনো উইকেট তিনি পাননি।

হতাশাজনক ওই আসরের পর বিষণ্ণতায় ডুবে গিয়েছিলেন ভারুন। এছাড়া কীভাবে ফোনে হুমকি পেতেন, চার বছর আগের সেই দুঃসহ অভিজ্ঞতার কথা শুক্রবার এক ইউটিউব চ্যানেলে আলাপচারিতায় তুলে ধরলেন ৩৩ বছর বয়সী ক্রিকেটার।
আমি অবসাদে ভুগছিলাম, কারণ আমার মনে হয়েছিল, অনেক আলোড়ন তুলে বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার পর নিজের নামের প্রতি সুবিচার করতে পারিনি। একটি উইকেটও না পাওয়ায় আমি অনুতপ্ত ছিলাম। এরপর তিন বছর আমাকে দলে ডাকা হয়নি। তাই আমার মনে হয়, দলে ফেরাটা অভিষেকের পথচলার চেয়েও কঠিন ছিল।”
২০২১ বিশ্বকাপের পর আমি ফোনে হুমকি পেয়েছিলাম। লোকেরা বলেছিল, ‘ভারতে এসো না। যদি চেষ্টা করো, তুমি পারবে না।’ লোকেরা আমার বাড়ির কাছে এসে আমাকে খুঁজে বের করত এবং কখনও কখনও আমাকে লুকিয়ে থাকতে হতো। যখন আমি বিমানবন্দর থেকে ফিরছিলাম, তখন কিছু লোক তাদের বাইকে আমার পিছনে পিছনে আসছিল। এমনটা হয়। আমি বুঝতে পারি ভক্তরা আবেগতাড়িত থাকে।”

২০২৪ আইপিএলে দুর্দান্ত বোলিংয়ে ২১ উইকেট নিয়ে কলকাতার শিরোপা জয়ে বড় অবদান রেখে এবং অন্যান্য ঘরোয়া ক্রিকেটে ভালো করে অক্টোবরে বাংলাদেশ সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরেন বরুণ। তারপর থেকেই দারুণ ছন্দে আছেন তিনি। ফেরার পর ১২ টি-টোয়েন্টি ম্যাচে উইকেট নিয়েছেন ৩১টি। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন দুই দফায়।

এবারের চ্যাম্পিয়নস ট্রফির ঠিক আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ওয়ানডে অভিষেক হয় তার। চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম দুই ম্যাচের দলে তাকে রাখেনি ভারত। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়েই ৫ উইকেট শিকার করেন নিউজিল্যান্ডের বিপক্ষে। পরে সেমি-ফাইনাল ও ফাইনালেও উইকেট শিকার করেন দুটি করে।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কীভাবে নিজের রুটিন বদলে ফেলেছেন, কীভাবে নিজের খেলায় পরিবর্তন এনেছেন, এসবও জানালেন ভারুন।

২০২১ বিশ্বকাপের পর আমার অনেক কিছু পরিবর্তন করতে হয়েছিল। আমার দৈনন্দিন রুটিন, অনুশীলন পরিবর্তন করতে হয়েছিল। আগে আমি এক সেশনে ৫০টি বল করতাম। সেটা দ্বিগুণ করে দিই। জানতামও না যে, নির্বাচকেরা আদৌ আমায় দলে ডাকবেন কি না। খুব কঠিন সময় ছিল। তিন বছর পর ভাবলাম, সব শেষ হয়ে গেছে। এরপর আমরা আইপিএল জিতলাম এবং জাতীয় দলে ডাক পেলাম। খুব খুশি হয়েছিলাম তখন।”

“আমি বিশ্বাস করি না যে, সব ভালো কিছু একবারেই হয়। আমি নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। আমি ব্যর্থতার মুখোমুখি হয়েছি এবং সমালোচনা কতটা খারাপ হতে পারে, তা জানি। কিন্তু যখন আমি সেই দিনগুলোতে এবং এখন যে প্রশংসা পাচ্ছি, সেদিকে ফিরছে তাকাই, তখন ভালো লাগে।

এই শাখার আরও খবর

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

রংপুরের চার খুন: তদন্ত কি ঘুরিয়ে দিচ্ছেন দুই পুলিশ কর্মকর্তা?

রংপুরে গত ১৯ আগস্ট একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে। বিশেষ করে হত্যাকাণ্ডের আগে ও পরে পুলিশের ঊর্ধ্বতন দুই…

ডিসেম্বরেই দেশে ফিরতে চান শেখ হাসিনা

চলতি বছরের ডিসেম্বর মাসে ঢাকায় ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে ফিরে…

বিএনপি সরকারের আট মাসে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন

নতুন নির্বাচিত বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম আট মাসে দেশের মানবাধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। হত্যাকাণ্ড, ধর্ষণ, নারী ও শিশু…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au