বিশ্ব

হিমন্ত ‘ম্যাজিকে’ আবারও আসামের ক্ষমতায় আসছে বিজেপি, কেরালামে তীব্র লড়াইয়ের আভাস

ভারতে দুই রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ বৃহস্পতিবার

  • 3:36 pm - April 08, 2026
  • পঠিত হয়েছে:৩০২ বার
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৯ মার্চ- ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য আসাম এবং দক্ষিণের রাজ্য কেরালামের (পূর্বের নাম কেরালা) পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ করা হবে বৃহস্পতিবার।

কেরালাম ছাড়া বাকি দুটিতে ক্ষমতায় রয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। এর মধ্যে দলটির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসামের নির্বাচন। যদিও সবশেষ সমীক্ষাগুলো বলছে, এবারও বিপুল বিজয়ে ক্ষমতা ধরে রাখবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

আসাম
অনেকটা চমক দিয়ে ২০১৬ সালে কংগ্রেসের ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো আসামে ক্ষমতায় আসে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। সেই থেকে টানা ১০ বছর ধরে রাজ্যেটির ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার।

নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, এবারও বিপুল ভোটে নির্বাচিত হয়ে টানা দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা। ‘ভোট ভাইব’ এর সমীক্ষা বলছে, ১২৬ সদস্যের বিধানসভায় বিজেপির নেতৃত্বে এনডিএ জোট ৮৭-৯৭টি আসন লাভ করতে চলেছে। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ২৬-৩৬টি আসন পেতে পারে।

এছাড়া ‘আইএএনএস-ম্যাট্রিজ’ এর সমীক্ষাতেও বিজেপি বিরাট জয় পাবে বলে জানিয়েছে। বর্তমান বিধানসভায় শাসক জোটের আসন ৮৬টি। সাম্প্রতিক সমীক্ষা সঠিক হলে এই সংখ্যা আরও বাড়বে।

সাফল্যের নাম হিমন্ত বিশ্ব শর্মা
আসামের নির্বাচনে বিজেপি বিপুল জয় পেতে চলেছে মূলত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তুমুল জনপ্রিয়তার কারণে। সর্বশেষ সমীক্ষাতেও তার উপর আস্থা রেখেছেন রাজ্যের ভোটাররা। ৪৭% উত্তরদাতা তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ করেছেন। আর কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হিসেবে গৌরব গগৈকে পছন্দ করেছেন ৩৭.৭%।

আসামের ভোটারা বলছেন, ২০২১ সালে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই হিমন্ত বিশ্ব শর্মা সাধারণ মানুষের জন্য ব্যাপক কাজ করেছেন। এটাই তার জনপ্রিয়তার চাবিকাঠি। বিশেষ করে নারীদের জন্য কল্যাণমূলক কাজগুলোই তাকে দ্বিতীয়বার ক্ষমতায় আসতে সাহায্য করছে বলে সমীক্ষাগুলোতে উঠে এসেছে।

আলাদা লড়াইয়ে তৃণমূল
কেন্দ্রীয় রাজনীতিতে কংগ্রেস-সহ ‘ইন্ডিয়া’ জোটে থাকলেও আসাম বিধানসভা নির্বাচনে আলাদা প্রতিদ্বন্দ্বিতা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। তারা কংগ্রেসের নেতৃত্বাধীন সাত দলীয় জোটে যোগ দেয়নি। ‘ইন্ডিয়া’ জোটের বাইরে গিয়ে লড়াইয়ে নেমেছে তৃণমূল। তবে দলটি ২৩টি আসনে প্রার্থী দিয়েছে।

কংগ্রেসের নেতৃত্বাধীন জোটে রয়েছে সিপিএম, সিপিআইএমএল (লিবারেশন), ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম), প্রাক্তন আসু (অল অসম স্টুডেন্টস ইউনিয়ন) নেতাদের দল ‘অসম জাতীয় পরিষদ’, জনজাতি সংগঠন ‘অল পার্টি হিল লিডার্‌স কনফারেন্স’ এবং সিএএ বিরোধী আন্দোলনের নেতা অখিল গগৈয়ের রাইজর দল।

কেরালামে তীব্র লড়াইয়ের আভাস
কেরালাম বিধানসভা নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্ষমতাসীন বামজোট এলডিএফ- এর সঙ্গে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোটের। এই রাজ্যে বিজেপির কোনো প্রভাব নেই বললেই চলে। গত ১০ বছর ধরে মুখ্যমন্ত্রী হিসেবে রয়েছেন সিপিএম নেতা পিনারাই বিজয়ন। ১৪০ আসনের বিধানসভা ভোটে বামজোট এবং কংগ্রেস জোটের তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছে ভোটপূর্ব সমীক্ষাগুলো।

পুদুচেরির ক্ষমতায় ফিরছে বিজেপি জোট
কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি বিধানসভায় আসন সংখ্যা ৩০। এখানে ক্ষমতায় রয়েছে বিজেপি-এনআর কংগ্রেস ও এডিএমকের সম্মিলিত জোট। এখানকার মুখ্যমন্ত্রী এনআর কংগ্রেসের প্রতিষ্ঠাতা-প্রধান এন রঙ্গস্বামী। এই জোটের প্রতিদ্বন্দ্বী কংগ্রেস-ডিএমকে জোট।

পুদুচেরি বিধানসভা নির্বাচনে বেশিরভাগ আসনে বিজেপি জোট জয় পেতে চলেছে বলে সমীক্ষাগুলোতে উল্লেখ করা হয়েছে।

এই তিন বিধানসভা নির্বাচনের ভোটগণনা হবে আগামী ৪ মে। সেদিন পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনেরও ভোটগণনা হবে।

আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ুর ২৩৪টি আসনের সবক’টিতে এবং পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে প্রথম দফায় ১৫২টিতে ভোটগ্রহণ হবে। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au