বিনোদন

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু

‘ম্যাজিক মোমেন্টস’কে বয়কটের ঘোষণা, কর্মবিরতি তুলে নিলেন টালিপাড়ার শিল্পীরা

  • 4:37 pm - April 08, 2026
  • পঠিত হয়েছে:১৭৪ বার
‘ম্যাজিক মোমেন্টস’কে বয়কটের ঘোষণা দিয়ে কর্মবিরতি তুলে নিলেন টালিপাড়ার শিল্পীরা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৮ এপ্রিল- কলকাতার টালিপাড়ার শিল্পীরা প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’কে বয়কটের ঘোষণা দিয়ে শ্যুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত তুলে নিয়েছেন। পশ্চিমবঙ্গের ‘আর্টিস্ট ফোরাম’-এর সদস্যরা মঙ্গলবার (৭ এপ্রিল) দীর্ঘ মিটিং শেষে জানান, আগের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতি থাকবে না, তবে লীনা গঙ্গোপাধ্যায়ের ‘ম্যাজিক মোমেন্টস’-এর সঙ্গে কোনো শিল্পী বা টেকনিশিয়ান কাজ করবেন না।

এর আগে ২৯ মার্চ দীঘা সংলগ্ন তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ছবির শ্যুটিং চলাকালীন পানিতে ডুবে মারা যান অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। রাহুলের মৃত্যুর প্রকৃত তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শিল্পীরা রাস্তায় নেমে আসেন এবং টালিপাড়ার সব স্টুডিওপাড়া একযোগে শ্যুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

মিটিংয়ে উপস্থিত রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেব সাংবাদিকদের জানান, আগামীকাল থেকে সিনেমা ও ধারাবাহিকের কাজ স্বাভাবিকভাবে চলবে। তবে রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশ না হওয়া এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো শিল্পী ‘ম্যাজিক মোমেন্টস’-এর সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না। প্রসেনজিৎ বলেন, “রাহুল আমাদের পুরো ইন্ডাস্ট্রিকে একত্রিত করে গিয়েছে। আমরা সবাই একটি পরিবার, আর এই পরিবার রাহুলকে হারিয়েছে। তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে হবে, এবং সেই তদন্তে অবশ্যই প্রিয়াঙ্কার সম্মতিও থাকতে হবে।”

এছাড়া দেব বলেন, ইন্ডাস্ট্রিতে ব্যান থাকা শিল্পীদের পরিস্থিতি রাহুলের মৃত্যুর পর অবস্থা মতোই। তিনি জানান, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তারা কাজে ফিরবেন এবং এই বিষয়টি প্রসেনজিৎ দেখবেন, কীভাবে সামাল দেওয়া যায়।

এই ঘোষণার মাধ্যমে টালিপাড়ার শিল্পীরা স্পষ্ট করে দিয়েছেন, সত্য প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো শিল্পী ‘ম্যাজিক মোমেন্টস’-এর সঙ্গে কাজ করবে না।

এই শাখার আরও খবর

তুচ্ছ ঘটনায় ঢাবি অধ্যাপককে সব ক্লাস থেকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নেকাব পরা…

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশ সেনাপ্রধানের

অস্ট্রেলিয়ার পার্থে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার অনুষ্ঠিত এসব বৈঠক ‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল…

হরমুজে নৌ চলাচলের নিরাপদ করিডর গঠনে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজের প্রবেশ ও বের হওয়ার জন্য নিরাপদ নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। তেহরান বলছে, প্রণালিতে বাণিজ্যিক জাহাজ…

তিন ঘণ্টা ব্যবধানে জাপানের পূর্বাঞ্চলে জোড়া ভূমিকম্প

জাপানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে চিবা ও ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে কোনো…

​হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি ও বাস্তবতা: খণ্ডিত নিন্দা নয়, প্রয়োজন গত দুই বছরের নির্যাতনের সামগ্রিক শ্বেতপত্র

​৫ অক্টোবর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে, তা যেন এক অন্তহীন নাটকের চিরচেনা দৃশ্যপট। ২৬…

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি ট্রাম্পের, সিদ্ধান্ত নিয়ে সংশয়ও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বে কয়েকটি সংঘাত নিরসনে ভূমিকা রাখার কারণে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য তিনি। তবে ২০২৬ সালের পুরস্কার শেষ পর্যন্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au